সনদের দুর্বলতা বরদাশতযোগ্য না হয় এবং তার একটি মাত্র সনদ হয়, তাহলেও সে হাদীস আমলের ফযীলত বর্ণনার ক্ষেত্রে গ্রহণযোগ্য। তবে তার দ্বারা কোনো ফিক্হী মাসআলা প্রমাণ করা যাবে না। সার কথা হলো, আমাদের চার ইমামের সকলের মতেই সহীহ্, হাসান এবং য'ঈফ সবগুলোই হাদীস। আর প্রতিটি তার সনদগত মান বিচারে আমলযোগ্য। বর্তমানে এক ব্যক্তির আবির্ভাব ঘটেছে। তিনি হলেন নাসিরুদ্দীন আলবানী। তিনি এসে হাদীসের গ্রন্থাবলী চষে য'ঈফ হাদীসগুলোকে আলাদা করেছেন। য'ঈফু আবীদাউদ, য'ঈফু জামিই সগীর, য'ঈফু মিশকাত ইত্যাদি নামে তিনি বই লিখেছেন। তারপর তিনি এসব য'ঈফ হাদীসকে মওযূ হাদীসের সাথে মিলিয়ে এক সাথে পেশ করেছেন। আর বেশ কয়েক খণ্ডে এক গ্রন্থ রচনা করেছেন। যার নাম দিয়েছেন, سلسلة امحاديث الضعيفةكالموضوعة كأثرىا السيئ في اممة অর্থাৎ 'য'ঈফ এবং মাওযূ হাদীস সংকলন ও উম্মাহ্র জীবনে তার মন্দ প্রভাব।' এর সাথে তিনি আরব এবং ইউরোপ আমেরিকার যুবকদের একটি মানসিকতা সৃষ্টি করে দিয়েছেন, এ য'ঈফ হাদীসই মওযূ হাদীস। যখনই তাদের মতের বিপরীতে কোনো হাদীস উত্থাপিত হয়, তখন তারা সাথে সাথে মুখের ওপর বলে দেয়, 'হাযা হাদীসুন য'ঈফ'। আর এ কথা বলে বোঝাতে চান, এটি মাওযূ হাদীস। এটি হাদীসই নয়। জনাব আলবানী সাহেবের এ এক কীর্তিই বটে। তিনি সমগ্র উম্মতের মানসিকতাকে বিকৃত করে দিয়েছেন। যদিও আরব রাষ্ট্রগুলোতে আলবানীর এ কর্মের প্রায়শ্চিত্তের চেষ্টা চলছে, কিন্তু সেসব গ্রন্থ আপনাদের এখানে পেঁ.ছাচ্ছে না। তাই আমার মনে হয়, আলবানী সাহেব এখানকার যুবকদেরকে যে বিষ পান করিয়েছেন, তা থেকে উদ্ধার পেতে অন্তত দু'শ বছর সময় লাগবে।" ১৪৪ আফসোস হয় ঐ ভাইদের জন্য, আলবানী কোনো একটি হাদীসকে সহীহ্ বললে যারা মনে করে থাকেন হাদীসটি সহীহ্! এবং এরূপ ব্যক্তির কথা উদ্ধৃতি হিসেবে উলেস্নখ করে থাকেন! আলবানী সাহেবের কিছু ভ্রান্ত আকীদা : মাযহাব অনুসারীদের সম্পর্কে আলবানীর কূটমন্তব্য : বর্তমান পৃথিবীর অন্যতম হাদীস গবেষক শায়েখ মুহাম্মাদ আওয়ামা দা.বা. সম্পর্কে আলোচনা করতে গিয়ে আলবানী লিখেছেন , ، كأنا فقير مل قرا كليس بيني كبيل عوامة أمٌ خير يذكر، فالرجل حنفي المذى فالف أك فالف، كإنما ىو ديل محمد صلى الله عليو المسلميل، كديني ال عالقة لو بمذى الإماـ امكؿ كامخير لهذه اممة. كسل
১৪৪ "ইলমী বয়ান" পৃ. ৮৬ অনুবাদ, মুহাম্মাদ যাইনুল আবেদীন, বইঘর ৪৩ ইসলামী টাওয়ার ১১/১ বাংলাবাজার ঢাকা