দিয়েছেন। দেখুন আলী আলহালাবী রচিত المبانى إحكاـ (ইহ্কামুল মাবানী) 36,41,76 এই ওযরখাহি থেকে এ ছাড়া আর কী অর্থ বের হয় যে, শায়েখ আলবানী রহ. তাহ্কীক করা ছাড়াই তাঁর তবীয়তসম্মত পদ্ধতিতে সিদ্ধান্ত দিয়ে দেন; যদিও সিদ্ধান্তটি পূর্ববতীর্ ইমামগণের বিরোধী হোক না কেন। লড়াই হবে ফন ও শাস্ত্রের ইমামগণের সাথে আর হাতিয়ার হবে 'তাকরীবুত তাহ্যীব' বা তার ও পরের কোন কিতাব! কী অদ্ভূত ব্যাপার!" আলবানীর কাজের কাফ্ফারা দিতে কয়েক শত বছর লেগে যাবে : দেওবন্দ মাদরাসার বিখ্যাত আলিম মুফতী সা'ঈদ আহ্মদ পালনপূরী দা.বা. তাঁর "ইলমী বয়ানে" এ বিষয়টির প্রতি আলোকপাত করেছেন। তিনি বলেন, আলবানী সাহেবের কৃতিত্ব : যখন থেকে হাদীসের গ্রন্থ সংকলনের সূচনা হয়েছে, তখন থেকেই মূলত সহীহ্, হাসান এবং য'ঈফ-সকল শ্রেণীর হাদীস একই গ্রন্থে সংকলিত হতে থাকে। কেবলমাত্র মাওযূ সংকলনের জন্য স্বতন্ত্র গ্রন্থ লিখা হতো। যেহেতু এ বিন্যাসটি কেবলই সনদের বিচারে, তাই আমাদের ফকীহ্গণ মাসায়েল আহরণ করার বিচারেও স্তর বিন্যাস করেছেন। দেখা গেছে, যদি কোনো মাসআলার উৎস সহীহ্ এবং হাসান উভয় ধরণের বর্ণনা পাওয়া যায়, তাহলে আমাদের ফকীহ্গণ প্রথমে সহীহ্ হাদীসটিকে গ্রহণ করেন। যদি কোনো মাসআলার উৎস সন্ধানে তাঁরা সহীহ্ এবং য'ঈফ উভয় ধরণের বর্ণনা পান, তাহলে য'ঈফটি গ্রহণ করেন না। অনুরূপভাবে যদি হাসান এবং য'ঈফ পান তাহলে গ্রহণ করেন হাসানটি, য'ঈফটিকে নয়। আর যদি কোনো মাসআলার ক্ষেত্রে কেবলমাত্র য'ঈফ হাদীসই থাকে, তাহলে তারা দেখেন, সে হাদীসের দুর্বলতার পর্যায়টা কী? যদি তা মেনে নেওয়ার পর্যায়ে হয়, তাহলে আমাদের চার ইমামের প্রত্যেকেই এ জাতীয় হাদীস দ্বারা মাসআলা প্রমাণ করেন। তাঁদের বক্তব্য হলো, যখন কোন একটি হাদীস একাধিক সনদে বর্ণিত হয়, তখন তা 'হাসান লিগাইরিহী' এবং প্রমাণযোগ্য বলে বিবেচিত হয়। যেমন-সালাতুত্ তাসবীহ্ সম্পর্কে যত বর্ণনা আছে, তার কোনটিই সহীহ নয়; বরং য'ঈফ। অথচ এ য'ঈফ হাদীসের সংখ্যা এগারোটি। তাই সব মিলিয়ে এ হাদীস হাসান লিগাইরিহী-এর মর্যাদায় উত্তীর্ণ হয়। আর এ থেকেই সালাতুত্ তাসবীহ্ পড়া মুস্তাহাব বলে প্রমাণিত হয়। এ কারণেই ইসলামের একেবারে প্রাথমিক কাল থেকেই মুসলমানগণ সালাতুত্ তাসবীহ্ পড়ে আসছেন। আর যদি
১৪৩ 'মাসিক আলকাউসার' ২০০৫ সালের আগস্ট সংখ্যা এর আলোচনা শেষ হলো।