মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

আফসোসের ব্যাপার হলো, আবদুল্লাহ্‌ বিন যুগব সাধারণ কোন রাবী নন। তিনি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। فرضي الله عنو ك عل جميع الصحابة أجمعيل. তাঁর ব্যাপারে আলোচনা তারাজিমুস্‌ সাহাবা (সাহাবীগণের জীবন চরিত অভিযান) বিষয়ক কিতাবাদিতে বিদ্যমান রয়েছে। দেখুন আলইসাবা ৪/৯৫, 'উসদুল গাবাহ্‌ ২/৬০০ শায়েখ আলবানী রহ. যদি অন্তত 'তাহ্‌যীবুত তাহ্‌যীব' (৫/২১৮) বা তাকরীবুত তাহ্‌যীব' (৩৬০) পড়ে নিতেন তবুও এই মারাত্মক ভ্রান্তিতে নিপতিত হতেন না। ২. 'ইয়াহ্‌ইয়া বিন মালেক আলআযদী আবূ আইয়ূব আলমারাগী', তিনি একজন তাবেয়ী এবং সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমের একজন 'রাবী'। নাসায়ী, ইবনে হিব্বান, ইজলী, ইবনে সা'দ প্রমূখ তাকে 'সিকাহ্‌' বলেছেন। কিন্তু শায়েখ আলবানী রহ. মেশকাতের টীকায় (১/৪৩৮) একটি সনদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে লিখেন, ''ইয়াহ্‌ইয়া ইবনে মালেক আলআযদী ছাড়া সনদের সকল রাবী 'সিকাহ্‌'। ইয়াহ্‌ইয়া ইবনে মালেক কেন 'সিকাহ্‌' নন? এর উত্তরে তিনি বলেন, ''তার ব্যাপারে কিতাবুল জার্‌হ ওয়াত তা'দীল (৪২/১৯০) এ কোন মন্তব্য উলেস্নখ নেই।'' ব্যাস এক কিতাবেই তাহ্‌কীক শেষ হয়ে গেল। অথচ তিনি যদি 'তাহ্‌যীবুত তাহ্‌যীব' ও 'তাকরীবু তাহ্‌যীব' ইত্যাদি কিতাবেও তার আলোচনা পড়ে নিতেন তবে এই 'সিকাহ্‌' ও নির্ভরযোগ্য তাবেয়ীকে অন্যান্য 'সিকাহ্‌ রাবী' থেকে বিচ্ছিন্ন করতেন না। ৩. শায়েখ আলবানী রহ. الغليل إركا (ইরওয়াউল গালীল) কিতাবে (৩/১২১) সাঈদ বিন আশওয়া এর ব্যাপারে বলেন, ''আমি তাঁর তরজমা বা আলোচনা পাইনি।'' অথচ তাঁর আলোচনা 'তাহ্‌যীবুত তাহ্‌যীব' (৪/৬৭), তাকরীবুত তাহ্‌যীব' (২৮৫) ছাড়াও আরো অনেক কিতাবেই রয়েছে। তাছাড়া তিনি সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমের মতো প্রসিদ্ধ কিতাব দুটির রাবী। তার পুরো নাম সা'ঈদ বিন আমর বিন আশওয়া। মোট কথা এ এক লম্বা ফিরিস্তি। এক দুই কিতাবে দু'চার পৃষ্ঠা উল্টিয়েই কোনো 'সিকাহ্‌' বা 'মারূফ' রাবীকে 'যয়ীফ' বা 'মাজহুল' বলে দেওয়া, তেমনি এক দুই কিতাব থেকে কোনো ইমামের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণভাবে উলেস্নখ করে রাবীর ব্যাপারে ভুল মন্তব্য করা বা 'যথাযথভাবে রাবীর আলোচনা পেলাম না' বলে দেওয়া ইত্যাদির বহু দৃষ্টান্ত শায়েখ আলবানীর রচনাবলিতে পাওয়া যায়। লজ্জার ব্যাপার হলো, যখন তাকে এসব বিষয়ে সতর্ক করা হলো তখন তাঁর অতিভক্ত লোকেরা তাঁর পক্ষ থেকে এই ওযর পেশ করল যে, "শায়েখের 'নাশাত' হয়নি।" (অর্থাৎ অনেক কিতাব থেকে সংশিস্নষ্ট বিষয়টি তাহ্‌কীক করতে তাঁর তবীয়তে চায়নি।) এজন্য তিনি 'তাক্‌রীবুত তাহ্‌যীব' এর ওপর নির্ভর করেই সিদ্ধান্ত দিয়ে

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।