নিজেই করবেন? এরপর রাবীদের স্থান ও পর্যায় নিরুপণ করবেন? এ প্রশ্নটির স্পষ্ট কোনো উত্তর তাঁর বক্তব্যে পাওয়া যায় না। তবে তাঁর বাস্তব কর্মক্ষেত্র লক্ষ করলে দেখা যায়, তিনি কার্যত 'জার্হ-তা'দীলের' ব্যাপারে সাধারণত তাকলীদই করে থাকেন। প্রশ্ন হলো রাবীর জার্হ তা'দীলের ব্যাপারে ইমামগণের তাকলীদ করা যাবে আর হাদীসের 'তাসহীহ্-তাযয়ীফ' এর ক্ষেত্রে তাঁদের তাকলীদ করা যাবে না-এই ঙ্দ্বতনীতির যে.ক্তিক কোনো কারণ থাকতে পারে কি? এছাড়া এখানে আরো আফসোসের ব্যাপার হলো, শায়েখ আলবানী রহ. রাবীদের জার্হ তা'দীলের ব্যাপারে তাকলীদ করলেও সেটাকে যথাযথ তাকলীদ বলাও কঠিন। কেননা তিনি সাধারণত 'আসমায়ে রিজাল' ও 'জার্হ তা'দীল' এর সংক্ষিপ্ত কিতাবাদির ভিত্তিতেই সিদ্ধান্ত দিয়ে বসেন অথবা দু'একটি মাঝারি ধরণের কিতাবের ভিত্তিতেই স্থির সিদ্ধান্তে উপনীত হয়ে যান। বলাবাহুল্য, তাহ্কীক ও গবেষণার ক্ষেত্রে এ জাতীয় অবস্থান নিঃসন্দেহে ছেলেমিপনা। অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে, তিনি শুধু 'তাকরীবুত্ তাহ্যীব' 'খুলাসা ' বা মীযানুল ইতেদাল' ইত্যাদি কিতাবের ওপর নির্ভর করেই কোনো রাবীকে 'মাজহুল বা 'যয়ীক' আখ্যায়িত করেছেন এবং এরই ভিত্তিতে অনেক হাদীসকে 'যয়ীফ' আখ্যায়িত করেছেন এবং এরই ভিত্তিতে অনেক হাদীসকে 'যয়ীফ' আখ্যা দিয়েছেন অথচ তিনি যদি 'জার্হ-তা'দীল' এর বিস্তারিত ও দীর্ঘ কিতাবসমূহের সাহায্য নিতেন তবে দেখতেন যে, এসব রাবী গ্রহণযোগ্য এবং তাদের বর্ণিত ওই সকল হাদীসও সহীহ্ এবং তিনি বোঝতে পারতেন যে, এ ব্যাপারে পূর্ববর্তর্ী ইমামগণের বক্তব্যই সঠিক। দৃষ্টান্তস্বরূপ কয়েকজন রাবীর কথা আলোচিত হল : ১. 'আব্দুল্লাহ বিন যুগব' এর ব্যাপারে মেশকাতের টীকা (৩/১৫০০) এ লিখেছেন, 'তিনি 'মাজহুল'। দলীল হিসেবে লিখেছেন, খুলাসাতে তার ব্যাপারে জার্হ -তা'দীলের ইমামগণের কারো বক্তব্য উদ্ধৃত হয়নি। অথচ 'খুলাসার' মতো সংক্ষিপ্ত কিতাব কেন, আসমায়ে রিজালের দশ-বিশটি দীর্ঘ কিতাবেও যদি কারো ব্যাপারে কারো সিদ্ধান্ত না পাওয়া যায় তবে তাকে 'মাজহুল' আখ্যা দেওয়ার অধিকার শায়েখ আলবানী কেন অষ্টম শতাব্দীর হাফিয যাহাবী রহ. এর মতো ব্যক্তিত্বেরও নেই। (লিসানুল মীযান ৯/৭৯, তরজমা নং ৮৮৭৭ দ্রষ্টব্য) অথচ শায়েখ আলবানী শুধু এই দলীলে যে, 'খুলাসা'তে আবদুল্লাহ্ বিন যুগবের ব্যাপারে কোন বক্তব্য বিদ্যমান নেই, তাকে মাজহুল আখ্যা দিচ্ছেন। খোদার বান্দা যদি খুলাসার সাথে আরো দু'একটি কিতাবের পাতা ওল্টানো পর্যন্ত ঙ্ধর্য ধরতেন তবুও না হয় একটি কথা হত।
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।