মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

(তাম্বীহুল মুসলিমি ইলা তা'আদ্দিল আলবানী আলা-সহীহ মুসলিম) এ বিদ্যমান রয়েছে। এতে শায়েখ আলবানী রহ. এর সিদ্ধান্তের ভ্রান্তি এবং তার দালীলিক আলোচনা পাওয়া যাবে। যখন এই দুই ইমাম এবং তাঁদের সবচে গুরুত্বপূর্ণ কিতাব দুটির ব্যাপারেই তাঁর নীতি ও আচরণ এই; তখন অন্যদের ব্যাপারে তাঁর আচরিত নীতির কথা বলাই বাহুল্য। তৃতীয়ত যে বিষয়টা এ প্রসঙ্গে সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হলো, 'উলূমুল হাদীসের' মাঝারি মানের একজন ছাত্রও জানে যে, হাদীসের সহীহ-যয়ীফ নির্ণয় করা হাদীস বর্ণনাকারী রাবীগণের অবস্থা ও অবস্থানের নিরিখে তাদের পর্যায় নির্ধারণ করা। এক কথায় 'তাসহীহ্‌ তাযয়ীফ' ও ' জার্‌হ তা'দীল' এর বহু বিষয় ও নীতি এমন রয়েছে যা খোদ হাদীস বিশারদ ইমামগণের মধ্যেও মতভেদপূর্ণ। প্রশ্ন হয়, এ জাতীয় ক্ষেত্রে শায়েখ আলবানী কোন্‌ মত বা পথ অবলম্বন করবেন? এ প্রশ্নের স্পষ্ট কোন উত্তর তাঁর বক্তব্যে পাওয়া যায় না। অথচ বিষয়টি অস্পষ্ট ছেড়ে দেওয়া উচিত ছিল না। অপর দিকে তাঁর বাস্তব কর্মক্ষেত্র পর্যবেক্ষণ করে কোন ন্যায়নিষ্ঠ পাঠকের পক্ষে সুনির্দিষ্ট কোন সিদ্ধান্তে উপনীত হওয়াও সম্ভব নয়। কেননা এ জাতীয় একাধিক মতপূর্ণ নীতিমালাতে তিনি নির্দিষ্ট কোন অবস্থানে স্থির নন। কোথাও একমত অবলম্বন করেন, অন্যত্র অপর মত। যথা 'মাসতূর' এর হাদীস হুজ্জত হবে কি না; ইবনে হিব্বানের 'তাওসীক' গ্রহণযোগ্য কি না; হাদীসের 'তাসহীহ্‌' দ্বারা রাবীর 'তাওসীক' হয় কি না; 'যিয়াদাতুস সিকাত' গ্রহণযোগ্য কি না ইত্যাদি বিষয়ে শায়েখ আলবানী রহ. অনেক জায়গায় স্ববিরোধিতার জন্ম দিয়েছেন। বিস্তারিত জানার জন্য দেখুন শায়েখ মাহ্‌মুদ সাঈদ মামদূহ্‌ রচিত السنل إلى صحيح التعريف بأكىاـ مل قسك ضعيف (আত্তারীফ বিআওহামি মিন কিসমিস সুনান ইলা সহীহ্‌ ওয়াযয়ীফি (১/২৫ এবং এ কিতাবের সংশিস্নষ্ট অন্যান্য আলোচনা। চতুর্থত হাদীসের সহীহ-যয়ীফ নির্ণয়ের জন্য সর্বপ্রথম যে বিষয়গুলো জানতে হয় তার মধ্যে 'জার্‌হ তা'দীল' তথা হাদীস বর্ণনাকারীদের সত্যবাদিতা, স্মৃতিশক্তি ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের ব্যাপারে জ্ঞান লাভ করা অন্যতম এবং এরই ভিত্তিতে রাবীদের স্থান ও পর্যায় নির্ণীত হয়; যা ছাড়া হাদীসের সহীহ-যয়ীফ নির্ণয় করা কখনো সম্ভব নয়। প্রশ্ন হলো শায়েখ আলবানী রহ. যখন হাদীসের সহীহ-যয়ীফ নির্ণয়ের ব্যাপারে কারো তাকলীদ না করার ঘোষণা দিয়েছেন তখন রাবীর জার্‌হ-তা'দীলের ব্যাপারে তাঁর অবস্থান কী হবে? তিনি কি এ ক্ষেত্রে আয়িম্মায়ে হাদীসের তাকলীদ করবেন, নাকি জার্‌হ-তা'দীলের নীতিমালার আলোকে হাজার বছর আগের রাবীদের সত্যবাদিতা, স্মৃতিশক্তি এবং এ ধরণের আরো হাজারো বিষয়ের যাচাই সরাসরি

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।