ধমক দিয়ে বললেন, তুমি আমাকে অবিশ্বাস কর? বের হও। তখন আমি বিনয়ের সাথে বলেছিলাম হযরত! আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। আপনাকে ইতিপূর্বে ইবনে তাইমিয়ার ফাত্ওয়া থেকে কালেমায়ে তায়্যিবার দলীল দেখালেও আপনি না মেনে ওঠে এসেছেন। অতএব লিখে না দিলে কে বিশ্বাস করবে আপনার ওয়াদা? কিছু নাম যেগুলোকে কখনই ভুলব না, ভুলা সম্ভব হবে না; যাদের জাযা কেবল আল্লাহ্ তা'আলাই দিতে পারেন, তাঁরা আমার পরম স্নেহের এস. এম. নাজমুস সাকিব, সিরাজুস সালেহীন, সাজ্জাদুর রহমান, জান্নাতুন না'ঈম, যুবাইরুল হক মাহদী, যাইদ আল হাসান, যুবায়ের জুয়েল, বাহাউদ্দীন রিফাত, ইমামুদ্দীন দানিয়াল, আসাদুজ্জামান, আব্দুল বাছেত, হিফযুর রহমান, আব্দুল আহাদ এবং প্রিয় তারেক বিন ত্বহা ও আলী হোসাইন। আল্লাহ্ তা'আলার কাছে আমার অশ্রুসিক্ত আকুতি, হে আল্লাহ্! আমার সকল তালিবে ইল্ম বিশেষ করে এ কজন একান্ত অনুগত, ইঙ্গিতেই প্রভাবিত, পরিশ্রমে অক্লান্ত, সকল শিক্ষকের প্রিয়ভাজন মানুষগুলোকে এবং আরো যারা বিভিন্নভাবে এ কাজে সহযোগিতা করেছেন, আপনার রহ্মতের ছায়াতলে আশ্রয় দান করুন। যারা 'আমীন' বলবে, আল্লাহ্! তাদেরকেও। এ খেদমতকে পূর্ণতা দানে আরো সহায়তা করেন গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আমার জীবনের প্রিয় ব্যক্তিত্ব, ব্যস্ততাই যার অবসর, উসতাযুল আসাতিযা হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ আব্দুল লতীফ শেখ দা.বা. (প্রধান মুহাদ্দিস, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা)। আমার প্রিয় সাদীক, প্রত্যুৎপন্নমতী, কবি নুরুল আমীন আমজাদী দা.বা. এবং সুচতুর সাহিত্যিক মাওলানা মাকসুদুল হক মা.যি.আ. এ বইয়ের প্রুফ দেখতে তাঁদের ব্যস্ততাময় মূল্যবান সময় ব্যয় করেছেন। আমাদের অজান্তে কোথাও কোনো ভুল থেকে যাওয়া খুবই স্বাভাবিক। তাই কোনো ভুল পরিলক্ষিত হলে মেহেরবানী করে আমাদের জানালে আমরা পরবর্তি সংস্..রণে শুধরে নিব ইনশাআল্লাহ্। সবশেষে দয়াবান মাওলার কাছে আমাদের কামনা, হে আমাদের রব! আপনি আমাদের এ সামান্য খেদমতটুকু জাতির হেদায়াতের জন্য কবুল করুন। আমীন!
মুহাম্মাদ ফরিদ, খাদিম, হিফাযাতুস্ সুন্নাহ্ ওয়াল জামা'আত ফাউন্ডেশন