মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক সাহেব হুযুর দা.বা. তুলে ধরেছিলেন, সে প্রবন্ধ থেকে আলবানীর 'তাসহীহ-তায'ঈফ' অবস্থা কিঞ্চিত আলোকপাত করা হলো। "২. শায়েখ আলবানী র. 'তাসহীহ-তায'ঈফ' এর ব্যাপারে তাঁর অনুসৃত নীতি আলোচ্য কিতাবের শুরুতে এভাবে উলেস্নখ করেছেন, كمما ينبغيأف يذكر بهذه المناسبة أنني ال أقلد أحداى فيما أصدره مل امحكاـ على تلك امحاديث، كإنما أتبع القواعد العلمية التيكضعها أىل الحديث، كجركا عليها في إصدار على امحاديث مل صحة أك ضعف. أحكامه অর্থাৎ তিনি সহীহ-য'ঈফ নির্ণয়ের ব্যাপারে পূর্ববর্তী হাদীস বিশারদ ইমাম বা পরবর্তী হাফিযুল হাদীসগণের কারো অনুসরণ করেন না; বরং আইম্মায়ে হাদীস যে নীতিমালার আলোকে হাদীসের ব্যাপারে সিদ্ধান্ত প্রদান করতেন তিনিও সেসবের অনুসরণ করবেন এবং সরাসরি ওই সব নীতির আলোকেই সিদ্ধান্ত প্রদান করবেন। এখন প্রশ্ন হয় যদি হাদীস বিশারদ ইমামগণের নীতিমালা অনুসরণ করা ঙ্বধ হয়, তবে সেসব নীতির আলোকে গৃহীত তাদের সিদ্ধান্তসমূহের তাকলীদ করা এমনকি দোষের ব্যাপার যে, যারা এ সব নীতি নির্ধারণ করেছেন তারাই এর হাকীকত ও প্রয়োগের ব্যাপারে অধিকতর জ্ঞাত। দ্বিতীয়ত শায়েখ আলবানী রহ. কি হাদীস শাস্ত্রে এই পরিমাণ পাণ্ডিত্য ও পরিপক্কতা অর্জন করেছিলেন যার ভিত্তিতে আয়িম্মায়ে কেরামের সিদ্ধান্তসমূহকে পরিত্যাগ করে নিজস্ব বিচার-বিবেচনা মোতাবেক সেই সব নীতিমালা প্রয়োগের অধিকার তাঁর জন্মেছে? শাস্ত্রের প্রাণ পুরুষ ইমাম, যাদের বক্তব্য ও বাস্তব প্রয়োগ থেকেই শাস্ত্রের কায়দাকানুন ঙ্তরি হয়; তাঁদের গবেষণা ও সিদ্ধান্তসমূহের তোয়াক্কা না করে তাদের 'নিয়ম' অনুসরণের ভাওতায় নিজস্ব বিচার-বিবেচনা প্রসূত স্বেচ্ছাচারী 'তাস্হীহ-যয়ীফ' এর ফলাফল এই দাঁড়িয়েছে যে, তাকে পূর্ববর্তী ইমামগণ এমনকি ইমাম বুখারী ও ইমাম মুসলিমের সাথেও মতা‣নক্যে লিপ্ত হতে হয়েছে। সহীহ্ মুসলিমের প্রায় বিশটি বা ততোধিক হাদীসকে তিনি 'যয়ীফ' বলেছেন এবং সহীহ্ বুখারীর বেশ কিছু হাদীসকেও সরাসরি 'যয়ীফ' বা 'মুনকার' বলে দিয়েছেন। উদাহরণস্বরূপ দেখুন সহীহ্ বুখারীর ২১১৪ নং হাদীস ও ২৮৫৫ নং হাদীস। এ দুটি হাদীসকে 'যয়ীফুল জামিয়িস্ সগীর' ২৫৭৬ ও ৪৪৮৪ নম্বরে যয়ীফ বলেছেন। সহীহ্ মুসলিমের যেসব হাদীসকে যয়ীফ বলেছেন, তাঁর আলোচনা শায়েখ মাহ্মুদ সাঈদ মামদূহ্ এর কিতাব إلى تعد تنبيو المسلماملبانى على صحيح مسل
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।