মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

৬. আত্‌তাহানী বি-ইসবাতিস্‌ সুবহাতি ওয়ার্‌ রদ্দি আলাল আলবানী। এ কিতাবটি তাসবীহ্‌ পড়া সুন্নাত প্রমাণের ওপর এবং এ বিষয়ে আলবানীর আপত্তি খণ্ডন। ৭. মুবাহাসাতুস্‌ সাইরিন বি আহাদীসি-আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস্‌ সাইলীন। এটি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিহাক্কীস্‌ সাইলীন হাদীসের ওপর। মূলত এ হাদীসটিও ওসীলা জায়েয প্রমাণের নির্দেশ করে। ৮. বাশারাতুল মু'মিনি বিতাসহীহি হাদীসি-ইত্তাকূ ফিরাসাতাল মু'মিনীন। এটি ইত্তাকূ ফিরাসাতাল মু'মিনীন বা মুমিনদের অন্তদৃর্ষ্টিকে ভয় করার হাদীসের ওপর লিখা। ৯. মাসারাতুস সিদ্দীক বিবায়াদি আখবারি সাইয়িদী আহ্‌মাদ বিন সিদ্দীক। এটি সুয়ূতী র. এর জামে' সগীর ও এর শরাহ্‌ মুনাবীর ফাইযুল কাদীর এর ই'লালের ওপর লিখা 'আলমুদাবী' গ্রন্থ প্রণেতা ও এটি ছাড়া প্রায় শতাধিক ইলমী গ্রন্থ প্রণেতা আহ্‌মাদ ইবনে সিদ্দীক আলগুমারী র. এর জীবনীর ওপর লিখা। ১০. আশ্‌শাযুল ফাত্‌ওয়া বি আখবারি সাইয়িদী আশ-শায়েখ আব্দুল ফাত্তাহ্‌ আবূ গুদ্দাহ্‌। এটি শায়েখ আব্দুল ফাত্তাহ্‌ আবূ গুদ্দাহ্‌ র. এর জীবনী এবং উক্ত জীবনী গ্রন্থে শায়েখ বকর ইবনে আব্দুল্লাহ্‌ আবূ যায়েদ আলকাযা'ঈ র. রচিত 'তাহ্‌রীফুন্‌ নুসূস' ও তার অন্য কিছু রিসালার ভুল তুলে ধরা হয়েছে। ১১. আলইহ্‌তিফাল বিমা'রিফাতির রূয়াতিস্‌ ছিকা আল্লাযী লাইসূ ফী তাহ্‌যীবিল কামাল। ১২. আলমাসইয়্যুর্‌ রাজী বি তাতমীমিন্‌ নাকদিস সহীহ্‌। এটি আ'লায়ীর 'আন- নাকদুস্‌ সহীহ্‌' এর পরিশিষ্ট। ১৩. কাশফুস্‌ সুতূর আম্মা উশকিলা মিন আখবারিল কুবূর। ১৪. আলইত্তিজাহাতুল হাদীসিয়্যাহ ফীল কারনির রাবি'ঈ আশার। এ কিতাবে শায়েখ মামদূহ্‌ চে.দ্দশত হিজরীতে যারা হাদীস নিয়ে গবেষণা করেছেন তাঁদের জীবন ও কর্মের ওপর আলোচনা করেছেন এবং কে কী দৃষ্টিভঙ্গি নিয়ে হাদীসের ওপর কাজ করেছেন তাও তুলে ধরেছেন।

আলবানী সাহেবের 'তাসহীহ-তায'ঈফ' ২০০৫ সালের 'মাসিক আলকাউসার' আগস্ট সংখ্যায় নাসিরুদ্দীন আলবানীর 'সিলসিলাতুল আহাদীসিয য'ঈফা' কিতাবের ওপর যে পর্যালোচনা হযরত

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।