মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

এ বাক্যগুলোর মূল কথা যা পূর্বে উলেস্নখ করা হয়েছে, অর্থাৎ আলবানী রিজাল শাস্ত্রের শুধু একটি কিতাবের ওপর নির্ভর করে ভুলে পতিত হয়েছেন। কখনো মুহাদ্দিসগণের আলোচনা না বোঝার কারণে ভুলে পতিত হয়েছেন। তাই যারা মনে করেন আলবানী বোধহয় শুধু সহীহ্‌ হাদীসকে য'ঈফ বা মাওযু' বলে ভুল করেছেন, এটি সঠিক নয় বরং আলবানী তাসহীহ্‌ ও তায'ঈফ তথা হাদীসের সহীহ্‌ ও য'ঈফ উভয় ক্ষেত্রেই ভুল করেছেন। মাহ্‌মূদ সা'ঈদ মামদূহ্‌ এর ইলমী জগত : শায়েখ মাহ্‌মূদ সা'ঈদ মামদূহ্‌ আশ্‌ শাফে'ঈ আলমিসরী এর ইল্‌মী গভীরতা অনুধাবন করার জন্যে তার লিখিত কিছু কিতাবের তালিকা পাঠক সমীপে তুলে ধরছি, ১. আত-তা'আরিফ বি আওহামি মান কাস্‌সামাস্‌ সুনানা ইলাস সহীহ্‌ ওয়ায য'ঈফ। এটি বেশ বড়, ছয় খণ্ডে প্রকাশিত। প্রথম খণ্ডটি মুকাদ্দামা। এ মুকাদ্দামার মধ্যে হাদীসের অনেক মূল্যবান উসূলী আলোচনা হয়েছে। বিশেষ করে যারা মনে করেন হাদীস য'ঈফ হলেই জাল বা বানোয়াট এবং উক্ত হাদীস বর্জনযোগ্য, তাদের এ ভুল ধারণা দূর করতে উলেস্নখিত মুকাদ্দামা অনেক উপকারী। মূলত এ কিতাবে শায়েখ মামদূহ্‌ হাদীসের ক্ষেত্রে আলবানীর বিভিন্ন ভুলভ্রান্তি তুলে ধরেছেন। ২. তাসনীফুল আসমা বিশ শুয়ূখিল ইজাযাতি ওয়াস্‌সিমা। এটি হাদীস শ্রবণ ও শায়েখগণ থেকে অনুমতির ওপর। ৩. তানবীহুল মুসলিমি ইলা তা'আদ্দিল আলবানী আলা সহীহ্‌ মুসলিম। এটি আলবানীর সহীহ্‌ মুসলিমের ওপর হস্তক্ষেপে যে ভুলের শিকার হয়েছেন সে বিষয়ে সতর্ক করে লিখা। ৪. তাযয়ীনুল আলফায বিতাতমীমি যুয়ূলি তাযকিরাতিল হুফ্‌ফায। এটি ইমাম যাহাবী র. এর তাযকিরাতুল হুফ্‌ফাযের পরিশিষ্ট। ৫. রাফ'উল মানার লিতাখরীজি আহাদীসিত তাওয়াসসুলি ওয়ায্‌ যিয়ারাতি। এটি ওসীলা প্রদান করা ও যিয়ারত সম্পর্কে হাদীসগুলোর তাখরীজ। উলেস্নখ্য, আল্লাহ্‌র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আল্লাহ্‌র মাহ্‌বূব বান্দাগণের ওসীলা প্রদান করা আহ্‌লে সুন্নাহ্‌ ওয়াল জামা'আতের নিকট জায়েয। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওযা শরীফ যিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েয।

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।