৬. ইবনুল আছীর র. এর 'তালখীসু খাওয়াতিম জাওয়ামি'উল উসূল' (বড় এক খণ্ডে) ৭. ইমাম সাখাবী র. এর 'ফাতহুল মুগীস বি শারহি আলফিয়াতিল হাদীস' ৮. ইবনে হাজার র. এর "মুখতাসিরুত্ তারগীব ওয়াত্ তারহীব" ৯. ইবনে শাহীন র. এর 'সিকাত' ১০. হাফিয হাইসামী র. এর "যাওয়াইদু মুসনাদিল বায্যার" ১১. 'নুসরতুল হাদীস' এটি শায়েখের নিজের লিখা ১২. 'আত্তবাকাতুল মারফু'আ ফী উকূ'ঈস ছালাছ বি লাফযিন ওয়াহিদীন' এটি এক শব্দে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হওয়ার ওপর লিখা। এটিও শায়েখের নিজের লিখা। ১৩. "আলহাবী লি রিজালিত্ তহাবী" এটিও শায়েখের নিজের লিখা। ১৪. "মুসনাদে ইসহাক ইবনে রাহ্ওয়াই" ইসহাক ইবনে রাহ্ওয়াই র. ইমাম বুখারী র. ও ইমাম মুসলিম র. এর উস্তাদ ছিলেন। ১৫. মুসনাদে আহ্মাদের যে তা'লীক আহ্মাদ শাকের র. করেছেন, সে তা'লীকের অনেক সংশোধনী তুলে ধরেন শায়েখ হাবীবুর রহমান আ'যমী র.। তাঁর এ সংশোধনী শায়েখ আহ্মাদ শাকের র. সানন্দে গ্রহণ করেন এবং হাবীবুর রহ্মান আ'যমী র. এর ভূয়সী প্রশংসা করেন। হাবীবুর রহ্মান আ'যমী র. এর এ সংশোধনী মুসনাদে আহ্মাদের পনেরোতম খণ্ডের সাথে ছেপে দিয়েছেন। ১৬. মুসান্নাফে ইবনে আবী শাইবার তাহ্কীক। এছাড়াও শায়েখ হাবীবুর রহ্মান আ'যমী র. এর আরো তাসনীফাত ও রিসালা রয়েছে। পাঠক খেদমতে শায়েখ হাবীবুর রহ্মান আ'যমী র. এর এ সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার কারণ হলো, পাঠক মহোদয় যেন বোঝতে পারেন কোন্ মাপের আলিম আলবানীর ভুলভ্রান্তি তুলে ধরে কিতাব লিখেছেন। কোথায় গেলো বুখারী শরীফ? সম্মানিত পাঠক! সহীহ্ বুখারীর এ হাদীসটি স্মরণ করুন, بػالتعل إنمػا العلػ অর্থাৎ নিশ্চয় ইল্ম শিক্ষা গ্রহণের মাধ্যমেই হাসিল করতে হয়। (সহীহ্ বুখারী, কিতাবুল ইল্ম) হায় আফসোস! দিবা-নিশি যারা বুখারী-বুখারী বলে চিৎকার করছেন, বুখারীর নামে সাধারণ মুসলমানদের দ্বীন পালনে সন্দেহ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছেন, তারা এসকল ক্ষেত্রে বু খারী শরীফের হাদীসগুলোকে পর্দার আড়াল করে রেখেছেন বা ভুলে রয়েছেন। হায় ইনসাফ! হায় সততা!
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।