ঘড়ির কারিগর আলবানী : হাবীবুর রহ্মান আ'যমী র. তাঁর املباني شذكذه كأخطاؤه কিতাবের শুরুতে বলেন, جل مهارتو في تصليح الساعات، كيعترؼ بذلك ىو كيتبجح كالزـ ذلك. তার (আলবানীর) বড় ঙ্নপুণ্য হলো ঘড়ি মেরামতের ক্ষেত্রে। এবং সে নিজে এটি স্বীকার করত ও গর্ব করত এবং সে এ কাজে লেগে থাকত। হাদীসের ক্ষেত্রে সন্দেহ সৃষ্টি করা : শাইখুল হাদীস হাবীবুর রহ্মান আ'যমী র. বলেন,ٌالبخارمٌ كمسلمان ، فتراه يوى كمل دكنهما ، كيغلٌط ابل عبد البر كابل حزـ كاكابل حجر كالصنعاني بل تيمية كالذىبيٌ كابل القي كانيكال وতুমি আলবানীকে দেখতে পাবে সে বুখারী শরীফ ও মুসলিম শরীফের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করছে এবং বুখারী ও মুসলিম ব্যতীত হাদীসের অন্যান্য কিতাবের ক্ষেত্রেও সে এ কাজ করছে। ইবনে আব্দুল বার, ইবনে হাযম, ইবনে তাইমিয়া, ইমাম যাহাবী, ইবনুল কাইয়িম, ইবনে হাজার সান'আনী ও শাওকানী র. সহ অন্যান্য হযরতেরও ভুল ধরছে। শুধু কি তাই? কখনো কখনো এ ব্যক্তি বলছে, ىذا التحقيق ف نك ال تجده في غير ىذا الموضع اغتن এ গবেষণাকে গনীমত মনে করো, কেননা তুমি এসব ব্যতীত কোথাও এটা পাবে না!! হাবীবুর রহ্মান আ'যমী র. এর ইলমী মাকাম : শায়েখ হাবীবুর রহ্মান আ'যমী র. আমাদের আকাবিরের অন্যতম। তাঁর ইলমী আমানতদারী, ইলমী যোগ্যতা ও মাকবুলিয়াত, পৃথিবীব্যাপী আহ্লে ইল্মগণের কাছে সমাদৃত রয়েছে। পাঠক খেদমতে তাঁর ইলমে হাদীসের কিঞ্চিত খেদমত তুলে ধরছি। তিনি যেসব হাদীসের কিতাব তাহ্কীক-তা'লীক করেছেন, নিম্নে তার সংক্ষিপ্ত তালিকা তুলে ধরা হলো: ১. মুসান্নাফে আব্দুর রায্যাক, (বড় এগারো খণ্ডে) ২. হাফিয ইবনে হাজার আসকালানী র. এর "আলমাতালিবুল আলিয়াবি যাওয়াইদিল মাসানিদিস সামানিয়া" (বড় চার খণ্ডে) ৩. "মুসনাদুল ইমাম হুমাইদী" এ কিতাবটি (বড় দুই খণ্ডে)। এ ইমাম হুমাইদী র. ইমাম বুখারী র. এর উস্তাদ। ৪. আব্দুল্লাহ্ ইবনুল মুবারাক র. এর "কিতাবুয্ যুহুদ" (এটি বড় এক খণ্ডে) ৫."সুনানে সা'ঈদ ইবনে মানসূর" এটি বড় দুই খণ্ডে। এ সা'ঈদ ইবনে মানসূর র. ইমাম মুসলিম র. এর উস্তাদ।
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।