মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

৭. মুসনাদু আমীরিল মু'মিনীন ওমর ইবনে আব্দুল আযীয ও হাফিয যাইলা'ঈ র. এর নাসবুর রায়াহ্‌ তাহ্‌কীক করে বের করেছেন । এছাড়া তিনি হলেন আছারুল হাদীস, আদাবুল ইখতিলাফসহ অনেক মূল্যবান ইলমী গ্রন্থ প্রণেতা। শায়েখ আব্দুল ফাত্তাহ্‌ আবূ গুদ্দাহ্‌ র. এর স্বনামধন্য ছাত্র ও সহকমীর্, হাফিযুল হাদীস, একজন প্রকৃত ইলমী শাখছিয়াত। আল্লাহ্‌ তা'আলা তাঁকে হায়াতে তইয়িবা দান করুন 'আমীন'! হাবীবুর রহ্‌মান আ'যমী র. এর মতামত : শায়েখহীন আলবানী : তিনি তাঁর املباني شذكذه كأخطاؤه কিতাবের শুরুতে বলেন, كاف كلكل مل مل أفواه العلما ، كما جثا بيل يتلق العل يعرؼ املباني، كمل لو إلماـ بتاريخو، يعرؼ أنو ل لالستفادة أيديه যিনি আলবানীকে চিনেন এবং তার জীবন সম্পর্কে অবগত আছেন, তিনি জানেন, আলবানী আলিমদের থেকে ইল্‌ম অর্জন করেনি এবং আলিমদের সাহচর্যও গ্রহণ করেনি। সাধারণ ছাত্রদের মতোও নয় : এরপর হযরত আ'যমী র. বলেন, أنو كالله ال يعرؼ ما يعرفو آحاد الطلبة الذيل ي تغلوف بدراسة الحديث في عامة مدارسنا আল্লাহ্‌র কসম! সে (আলবানী) এতটুকুও জানে না, যা আমাদের সাধারণ মাদরাসাগুলোতে অধ্যয়নরত হাদীসের ছাত্ররা জানে।এরপর হযরত আ'যমী র. এক এক করে দৃষ্টান্ত পেশ করেছেন। পাঠকদের খেদমতে আরয করছি, হযরত হাবীবুর রহ্‌মান আ'যমী র. এর কিতাবটি অধ্যয়ন ও তাঁর কথার বাস্তবতা নিজ চোখে অবলোকন করার জন্য। উস্তাদবিহীন জ্ঞানার্জনের অশুভ পরিণতি : মূলত নাসিরুদ্দীন আলবানী ব্যক্তিগত অধ্যয়নের মাধ্যমে হাদীসশাস্ত্র অধ্যয়ন শুরু করেন। যার কারণে তিনি তার লিখা-লিখিতে ব্যাপক ভুলভ্রান্তি ও স্ববিরোধিতার শিকার হন। তার ভুলভ্রান্তি ও স্ববিরোধিতার ওপর পৃথিবী বিখ্যাত মুহাদ্দিসগণ স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। যেমন শাইখুল হাদীস হাবীবুর রহ্‌মান আ'যমী র. املباني شذكذه كأخطاؤه বা "আলবানীর ভুলভ্রান্তি ও বিরল মতামতসমূহ" নামে তিন খণ্ডে কিতাব লিখেছেন।

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।