মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

ব্যক্তিদের সাহচর্য লাভ করা জরুরি। ব্যক্তিগত অধ্যয়নে জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হতে পারে কিন্তু শাস্ত্রীয় পরিপক্কতা কোন শাস্ত্রীয় পণ্ডিতের সাহচর্য ছাড়া অর্জিত হওয়া বাস্তবতার নিরিখে অসম্ভব। আমাদের জানা মতে হাদীসশাস্ত্রে আলবানী রহ. এর একজন মাত্র উস্তাদ আছেন। তাঁর কাছ থেকেও তিনি প্রথাগত 'ইজাযত' গ্রহণ করেছেন। তাঁর সাহচর্য অবলম্বন করা, তাঁর নিকট থেকে শাস্ত্রীয় জ্ঞান লাভ করা, কোনটাই তাঁর পক্ষে সম্ভব হয়নি। (দেখুন: মুহাদ্দিস হাবীবুর রহমান আযমী [মৃত্যু ১৪১২ হিজরী] আলবানী শুযূযুহু ওয়াআখতাউহু ১/৯; শায়েখ মুহাম্মাদ আওয়ামা, আছারুল হাদীসিশ্‌ শরীফ ফিখ্‌তিলাফিল আয়িম্মাতিল ফুকাহা পৃ. ৪৭) এজন্য উলূমুল হাদীসের একজন সচেতন ছাত্রের কাছেও যার কোন শাস্ত্রজ্ঞের সাহচর্য লাভ হয়েছে-আলবানী সাহেবের এই দুর্বলতার প্রভাব তাঁর রচনাবলিতে অনেক স্থানেই প্রকটভাবে অনুভূত হয়।" আরবী ভাষায় অনভিজ্ঞতা : মূলত নাসিরুদ্দীন আলবানী আরবী ভাষাভাষী হলেও আরবী ভাষাতে তিনি দুর্বল ছিলেন। তার এ অবস্থা অবলোকন করে মুহাম্মাদ আওয়ামা তাঁর এক কিতাবে আফসোস করে বলেছেন, ف ذا كاف يخطئ (الباني ) في فه كالـ مثلي، فكيف في فهمو !! لكالـ الله عز ك جل كرسولو صلى الله عليو ك سل এ ব্যক্তি (আলবানী) আমার মতো (সামান্য) ব্যক্তির (মুহাম্মাদ আওয়ামা) কথা বোঝতে ভুল করে, তাহলে মহান রব্বুল আলামীন ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী বোঝার ক্ষেত্রে তার (আলবানীর) অবস্থা কী হতে পারে!!

শায়েখ মুহাম্মাদ আওয়ামা দা.বা. এর ইলমী মাকাম : শায়েখ মুহাম্মাদ আওয়ামা দা.বা. এর ইলমী গভীরতা অনুধাবন করার জন্য, তিনি যে সকল কিতাব তাহ্‌কীক-তা'লীক করেছেন, নিম্নে তার কিছু তালিকা তুলে ধরা হলো, ১. শায়েখ মুহাম্মাদ আওয়ামা দা.বা. "মুসান্নাফে ইবনে আবী শাইবা" বিশ খণ্ডে ২. ইমাম যাহাবী র. এর আলকাশেফ ৩. ইবনে হাজার র. এর তাকরীবুত্‌ তাহ্‌যীব ৪. সুনানে আবূ দাউদ, ইমাম তিরমিযী র. এর আশ-শামাইলে মুহাম্মাদিয়া ৫. ইমাম সাখাবী র. এর আলকাওলুলবাদী ফিস সালাতি আলাল হাবীবিশ্‌ শাফে'ঈ ৬. ইমাম সাম'আনী র. এর আলআনসাব

১৪২ বিস্তারিত দেখুন, মুহাম্মাদ আওয়ামা, আছারুল হাদীস, পৃ. ৭৭

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।