মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

নাসিরুদ্দীন আলবানীর স্বরূপ : আমাদের আলোচিত নাসিরুদ্দীন আলবানী প্রাথমিক জীবনে কাঠমিস্ত্রী, অতঃপর ঘড়ি মেরামতের কাজে নিয়োজিত ছিলেন। লা-মাযহাবী ও তথাকথিত আহ্‌লে হাদীস কতৃর্ক আলবানীর "সিফাতুস্‌ সালাত" কিতাবের যে বঙ্গানুবাদ বের হয়েছে, সেখানে "অনুবাদক ও সম্পাদকের ভূমিকা" শিরোনামে আলবানীর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। উক্ত সংক্ষিপ্ত জীবনীতে লিখা হয়েছে, "প্রথম দিকে তিনি (আলবানী) কাঠমিস্ত্রী ছিলেন, অতঃপর তিনি পিতার পেশা ঘড়ি মেরামতের কাজে নিয়োজিত ছিলেন"। বিশ্বময় খ্যাত মুহাদ্দিসগণের মন্তব্য : নাসিরুদ্দীন আলবানী সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে আমরা নিজের পক্ষ থেকে কিছু না বলে বিশ্বের শ্রেষ্ঠ মুহাদ্দিসগণের ভাষ্য তুলে ধরব, সঠিক ইল্‌মী গবেষণার ক্ষেত্রে যারা পৃথিবীময় অনুসরণীয়। তাই কোনো ব্যক্তির এখানে সন্দেহ বা প্রশ্ন তোলার অবকাশ নেই। শায়েখ মুহাম্মাদ আওয়ামা দা.বা. এর ভাষ্য : শায়েখহীন আলবানী : শায়েখ মুহাম্মাদ আওয়ামা দা.বা. নাসিরুদ্দীন আলবানী সম্পর্কে তাঁর "আছারুল হাদীস" কিতাবের পৃ. ৫১ বলেন, مع أف ىذا الرجل ليس لو مل ال يوخ إال بالإجازة ال بالتلقي كامخذ كالمصاحبة كالمالزمة حل شيخ كاحد مل علما এ ব্যক্তির (আলবানীর) কোনো শায়েখ নেই। তবে হালাবের একজন শায়েখ আছেন যিনি শুধু অনুমতি প্রদানের মাধ্যমে শায়েখ। তার কাছ থেকে আলবানী হাদীস শিক্ষাও করেননি। তার সোহবতেও থাকেননি। তার কাছ থেকে হাদীস গ্রহণও করেননি। তার সহযোগী ও সহচরও আলবানী ছিলেন না। 'মাসিক আলকাউসার' ২০০৫ সালের আগস্ট ও সেপ্টেম্বর সংখ্যায় নাসিরুদ্দীন আলবানীর 'সিলসিলাতুল আহাদীসিয্‌ য'ঈফাহ্‌ কিতাবের ওপর পর্যালোচনা তুলে ধরেন। হযরত মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক সাহেব হুযুর দা.বা. আলবানীর বিচ্যুতির ওপর আলোকপাত করতে গিয়ে হযরত লিখেছেন : "শায়েখ আলবানী রহ. এর বিভিন্ন ঙ্বশিষ্ট্য থাকা সত্ত্বেও তাঁর ব্যাপারে এ বিষয়টি সর্বজন স্বীকৃত যে, তিনি উলূমুল হাদীসের জ্ঞান এ বিষয়ের কোন বিজ্ঞ পণ্ডিতের নিকট থেকে গ্রহণ করেননি। এ ব্যাপারে নিজের অধ্যয়নই তাঁর মূল নির্ভর। অথচ শাস্ত্রীয় ব্যাপারে সর্বজন স্বীকৃত একটি মূলনীতি, অভিজ্ঞতাও যার সাক্ষ্য প্রদান করে তা এই যে, যে কোন শাস্ত্রে পরিপক্কতা অর্জনের জন্য সে শাস্ত্রের পণ্ডিত

১৪১ আছারুল হাদীস পৃ- ৫১

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।