মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ٤٩١
📝 نص 📖 PDF

এটি হলো শাইখুল ইসলাম আল্লামা যাহিদ আলকাউছারী র. এর বাংলা ভাষায় সর্বপ্রথম অনূদিত কর্ম। এ কথা শুনে আমি অত্যন্ত খুশি হয়ে বললাম তিনি যদি আমাকে এ কাজে একটু খেদমত করার সুযোগ দিতেন! পরবর্তীতে লেখক মহোদয়ের সাথে কথা বললে তিনি আমাকে এ বই প্রকাশের ক্ষেত্রে অংশগ্রহণ করার সুযোগ দিবেন বলে আশ্বাস দেন। উলেস্নখ্য, লেখক মনিরুল ইসলাম হিদায়াহ থেকে মিশকাত জামাত পর্যন্ত জামি'আ শারইয়্যাহ মালিবাগে অধ্যয়ন করেন। জামাতে দাওরা পড়েন জামি'আতুল উলূমিল ইসলামিয়্যাহ ঢাকায় (নতুন মালিবাগ)। ইল্‌ম অন্বেষণে তীব্র আগ্রহী এ তালিবে ইল্‌ম গবেষণামূলক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুদ্‌ দা'ওয়াহ্‌ আলইসলামিয়ায় ফিক্‌হ নিয়ে অধ্যয়ন করেন। এ বইয়ের নাম কি হবে, তা নিয়ে আমরা দ্বিধা-দ্বন্দ্বে পড়েছিলাম। অনেকে মনে করতে পারেন, যারা মাযহাব মানে না তাদের আমরা অমুসলিম হিসেবে জানি, এটি হবে একটি চরম ভুল ধারণা। তারপরও আমরা এমন অনুবাদ করার মূল কারণ হলো হোসাইন বাটালবীর অভিজ্ঞতাপূর্ণ স্বীকারোক্তিকে স্বরণ করিয়ে দেওয়া এবং কেউ যেন লা-মাযহাবী হওয়ার মতো দুঃসাহস না করে। প্রিয় পাঠক! একটি সুন্দর স্বপ্ন ও আশা নিয়ে আমরা এ বই প্রকাশ করেছি। আল্লাহ্‌ তা'আলার বান্দারা যেন সাহাবা ও সালাফের পথের যথাযথ পথিক ও কুরআন সুন্নাহ্‌র একনিষ্ঠ ধারক-বাহক হতে পারেন, এ জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। প্রিয় পাঠক! এ বইয়ের কোথাও যদি বুঝতে জটিলতা সৃষ্টি হয়, তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করে সমাধান নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। সত্যান্বেষী পাঠক! আপনি বা অন্য কেউ যদি মাযহাব মানার প্রয়োজনীয়তা নিয়ে সরাসরি আলোচনা করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা ভিডিও সংরক্ষণ করে প্রশাসনিক নিরাপত্তায় শান্তিপূর্ণ আলোচনা অনুষ্ঠানের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, (ইনশাআল্লাহ্‌)! বড়ই দুঃখের বিষয়, আজ পর্যন্ত এ দেশে যতবারই লা-মাযহাবী ভাইদেরকে আলোচনায় বসার জন্য অনুরোধ জানানো হয়েছে, অধিকাংশ বারই তারা তাশরীফ আনেননি। এমনকি দলীলে স্বাক্ষর নিয়ে পত্রিকায়ও ঘোষনা দেওয়া হয়েছে তারপরও আলোচনার মজলিসে আসার সুযোগ তাদের হয়নি। একবার আমাকে একজন মুরব্বী গবেষক ডেকে বললেন, আলোচনায় বসার কথা তুমি লিখে দিলে, তাহলে তোমার হুযুরদেরকে নিয়ে আমার সাথে বসো। আমি বললাম হযরত! মানার মতো দলীল আপনাকে দেখালে মানবেনতো? তাহলে আপনি আমাকে লিখে দিন যে, দলীল পেলে আমাদের কথা মেনে নেবেন। তখন তিনি আমাকে

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.