মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

কেউ আবার نهى عل الحلق قبل الصالة يوـ الجمعة এ হাদীস দ্বারা বুঝেছেন, জুম'আর পূর্বে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাথা মুণ্ডন করতে নিষেধ করেছেন। তাই চলিস্নশ বছর জুম'আর নামাযের পূর্বে মাথা মুণ্ডন করেননি!! এ আমলের দলীল প্রদান করেছেন পূর্বোক্ত হাদীস দ্বারা। অথচ الحلق এর মধ্যে লামের ওপর যবর হবে এবং হাদীসের মর্ম হলো, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুম'আর দিন জুম'আর নামাযের পূর্বে মসজিদে বৃত্তাকারে গোল হয়ে বসতে নিষেধ করেছেন। ১৩৮ মাথা মুণ্ডন করার সাথে এর বিন্দুমাত্র সম্পর্ক নেই। আবার, কোনো হযরত نهى أف يسقي الرجل ما ه زرع غيره এ হাদীস দ্বারা বুঝেছেন, প্রতিবেশীর বাগানে পানি সিঞ্চন করা নিষেধ। অথচ হাদীসের মর্ম হলো, অন্তঃসত্ত্বা স্ত্রী লোকের সাথে মিলিত হওয়া নিষেধ। প্রতিবেশীর বাগানে পানি সিঞ্চন করার সাথে, এ হাদীসের অর্থের আকাশ- পাতাল ব্যবধান। আরো পরিষ্..ার করে বললে বলতে হয়, দু'অর্থের মধ্যে মাশরিক- মাগরিব বা পূর্ব-পশ্চিমের ব্যবধান। অথার্ৎ হাদীসের অর্থ বা মর্মের সাথে প্রতিবেশীর বাগানে পানি সিঞ্চন করা অর্থের কোনো সম্পর্কই নেই। তাদের কোনো একজন বড় শায়েখকে হাদীস বর্ণনা করার সময় মাসআলা জিজ্ঞাসা করা হয়েছিলো, একটি কুয়ার মধ্যে মুরগী পড়েছে, কুয়ার পানির হুকুম কি? প্রশ্নকারীকে তিনি উত্তরে বলেছিলেন, কুয়া ঢেকে রাখলে না কেন? ঢেকে রাখলে কুয়ার মধ্যে কিছুই পড়ত না! তাদের অপর একজনকে মাসআলা জিজ্ঞাসা করা হয়েছিলো, কুয়ার মধ্যে ইঁদুর পড়েছে, কুয়ার পানির হুকুম কি? তিনি উত্তরে বলেন, البئر جبار ১৪০ কুয়ায় পড়ে মৃত্যুবরণ করলে তার কোনো ক্ষতিপূরণ নেই। হায় প্রশ্ন কী! আর উত্তর কী! এ হলো ফিক্‌হশূন্য শুধু হাদীস বর্ণনাকারীদের অবস্থা, যাদের হাদীসের উস্তাদ ছিলো এবং নিয়মতান্ত্রিকভাবে তাঁরা হাদীসের উস্তাদদের নিকট হাদীস অধ্যয়ন করেছিলেন।

১৩৮ আবূ দাউদ, তিরমিযী, মিশকাতের সূত্রে, মিরকাত ব্যাখ্যা গ্রন্থসহ, খ. ২, পৃ. ২১৬ আশরাফিয়া কুতুবখানা দেওবন্দ। ১৩৯ সুনানে আবূ দাউদ, বাবু ফী ওতয়ি সাবায়া, খ. ২, পৃ, ২১৪. সুনানে বায়হাকী, খ. ২, পৃ. ২৩৫ ১৪০ সহীহ্‌ ইবনে খুযাইমা, খ. ৪, পৃ. ৪৬. নাসায়ী, আস-সুনান, খ. ৫ পৃ. ৪৮, বিস্তারিত দেখুন, ইবনু জাওযী, তালবীসুল ইবলীস, সূত্র : ইমাম যাহিদ আলকাউছারী র. তানীবুল খতীব, পৃ. ৯।

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।