মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

পাঠক! এ বিষয়টি কি ভাবার নয়? এবং যারা সরাসরি মাযহাব অস্বীকার করে তাদের থেকেও এ কূটকে.শল কি ভয়ংকর ও ঘৃণিত নয়? শিয়াদের তাকিয়া ও এর মধ্যে পার্থক্য কী? যাদের অনুসরণে নাজাতের সম্ভাবনা : এ সকল ব্যক্তিকে আপনারা আবার দেখবেন, সাধারণ মানুষের সামনে যখন আলোচনা করছে তখন চার মাযহাবের অনুসারীদের প্রশংসা করছে। এমনকি এ দেশীয়রা ভারত উপমহাদেশের হযরত কারামত আলী জে.নপুরী র. হযরত কাসিম নানুতবী র. হযরত থানবী র. হযরত আবূ বকর সিদ্দীকি ফুরফুরাবী র. হযরত নেছারুদ্দীন আহ্‌মাদ র. হযরত আব্দুল হামিদ মাগুরাবী র. প্রমুখ হযরতেরও প্রশংসা করছে। সাধারণ মুসলমানদের আমরা বলবো, যারা কুরআন হাদীসের গভীর জ্ঞান রাখেন না, তারা এ হযরতগণের অনুসরণ করুন। কারণ আপনারা দেখবেন এ সকল কথিত সুন্নাহ্‌ প্রেমের দাবীদারগণও পূর্বোক্ত হযরতগণের প্রশংসা করছে কিন্তু বিভিন্ন অদৃশ্য কারণে তাঁদের মানছে না। আর আহ্‌লে সুন্নাহ্‌ ওয়াল জামা'আতের অনুসারীগণতো তাঁদের দ্বীনি খেদমতের ঋণ কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না। এজন্য সাধারণ মুসলমানদের এ সকল হযরতের অনুসরণ করতে বলছি। কারণ হক মত-পথের অনুসারীগণ মনে করেন, আল্লাহ্‌ চাহেন তো তাঁদের অনুসরণে নাজাত পাওয়া যাবে।

ফিক্‌হশূন্য মুহাদ্দিসের পরিণতি : সাধারণ ব্যক্তিতো দূরের কথা, হাদীস বর্ণনাকারীদের অনেকে এমন রয়েছেন যাদের মাঝে ফিক্‌হের নেয়ামত না থাকায়, তাঁরা কোনো কোনো হাদীসের এমন অর্থ গ্রহণ করেছেন, যা শুধু হাস্যকরই নয় বরং অনেকটা আশ্চর্যের। কেউতো ইস্তিঞ্জা থেকে ফারেগ হয়ে ওজু না করেই বিতেরের নামায পড়েছেন!! আর এ আমলের দলীল প্রদান করেছেন مل استجمر فليوتر হাদীস দ্বারা! অথচ, এ হাদীসের মর্ম হলো, যে ব্যক্তি ইস্ত্তিঞ্জাতে ঢিলা ব্যবহার করতে চায়, সে যেন বিজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করে। ১৩৭ এখানে فليوتر অর্থ বিতেরের নামায পড়া নয়, বরং বিজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করা।

১৩৭ সহীহ্‌ ইবনে হিব্বান, হাদীস নং ২৫৭. সুনানে দারেমী, হাদীস নং ৬৬২. সুনানে ইবনে মাজাহ্‌, হাদীস নং ৩৩৭

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।