মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

৬. যেখানে সূর্যাস্ত যেতে যেতে সুবহে-সাদিক হয়ে যায় সেখানে ইশার নামযের হুকুম কী? এরূপ শত শত মাসআলা আমরা পেশ করবো, আপনি নস বা হাদীস থেকে সমাধান পেশ করুন। উলেস্নখ্য, এ ক্ষেত্রে হাদীস বা নস সহীহ্‌ বুখারী, সহীহ্‌ মুসলিমের হওয়া শর্ত নয় এবং আলকুতুবুস্‌ সিত্তাহ্‌র অন্যান্য কিতাবের (নাসায়ী, আবূ দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ্‌ এর) হাদীস হওয়াও শর্ত নয় বরং আলকুতুবুস্‌ সিত্তাহ্‌ ব্যতীত হাদীসের অন্যান্য কিতাব থেকে হলেও চলবে। তাদের পূর্বসূরীরাও এমন বলতেন : তখন আমরা ঐ ভাইদের মুজাদ্দিদে যামান আবূ বকর সিদ্দীকি ফুরফুরাবী র. এর অন্যতম প্রধান খলীফা আল্লামা রূহুল আমীন র. এর গাইরে মুকালিস্নদ, লা- মাযহাবী, কথিত আহ্‌লে হাদীসদের তৎকালীন প্রথম সারীর এক বড় নেতার সাথে বাহাসের ঘটনা শুনিয়েছিলাম। সে নেতাও বাহাসের শুরুতে বলেছিলেন, কুরআন- হাদীস ব্যতীত দলীল দিলে মানবো না। তখন আল্লামা রূহুল আমীন র. কথিত আহ্‌লে হাদীসদের উক্ত নেতার কাছে জিজ্ঞাসা করেছিলেন, আপনিতো কুরআন হাদীস ছাড়া অন্য কিছু মানবেন না, তাহলে আমাদের বলে দিন, ؼ-م-ؿ فيل)) মানে হাতি, এই হাতি খাওয়া জায়েয আছে কি? সরাসরি কুরআন-হাদীস থেকে উত্তর বলে দিন। তখন কথিত আহ্‌লে হাদীসদের উক্ত নেতা নাকি অনেক সময় মাথা চুলকিয়ে ছিলেন, তবে উত্তর প্রদান করেননি। আর ঐ এক প্রশ্নেই বাহাসের সমাপ্তি হয়ে গিয়েছিলো। একটি গোপন তথ্য: বিশ্ববিদ্যালয়ের ঐ ভাইরা তখন আমাদের বলেছিলেন, তাদের সামনে এমন ব্যক্তিরাও রয়েছেন যারা বলেন, তোমরা সাধারণ মানুষদের সরাসরি বলবে না যে আমরা মাযহাব মানি না। যদি সাধারণ মানুষদের বলো আমরা মাযহাব মানি না, তাহলে সাধারণ মানুষ তোমাদের আর পাত্তা দিবে না। তবে সাধারণ মানুষদের তোমরা দা'ওয়াত দিবে সুন্নাহ্‌র ওপর আমল করতে। এভাবে তাদেরকে আস্তে আস্তে মাযহাব থেকে সরিয়ে আনতে হবে।

১৩৬ পাঠক! আহ্‌লে সুন্নাহ্‌ ওয়াল জামা'আতের সকলেই যেহেতু জানেন, শরীয়তের দলীল শুধু কুরআন-হাদীস নয় বরং কুরআন, হাদীস, ইজমা' ও কিয়াস। এজন্য এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আর যাচ্ছি না।

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।