এ হাদীসতো সহীহ্ বুখারীতে নেই, অতএব তা মানা যাবে না। যদি সহীহ্ বুখারী থেকে কোনো হাদীস পেশ করেন তারা হয়ত বলবে এ হাদীস সহীহ্ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। তাই তারা যে আহ্লে হাদীস লিবাসে "মুনকিরীনে হাদীস" তা তারা অনুধাবন করতে পারে না। পাঠক! অথচ তাদের কাউকে দেখবেন, কথায় কথায় সুন্নাহ্ সুন্নাহ্ বলে এমনভাবে যিকির তুলছে যেন মনে হবে পৃথিবীতে সে একাই সুন্নাহ্র ধারক-বাহক ও প্রেমিক। ইতিপূর্বে সুন্নাহ্র এমন ধারক-বাহক ও প্রেমিক বোধ হয় আর কেউ ছিলেন না। লা-মাযহাবীদের সুন্নাহ্ প্রেমের অন্তরালে : মূলত তাদের এ অবস্থা সীমাহীন ঐ عل حي এর ন্যায়, যার অন্তরালে রয়েছে بغض معاكية অর্থাৎ এক সম্প্রদায় হযরত আলী রা. এর প্রতি এমন ভালোবাসা প্রদর্শন করছে, যেন আল্লাহ্ তা'আলাও হযরত আলী রা.কে এমন ভালোবাসেননি। (না'ঊযু বিল্লাহ্) কিন্তু যারা সচেতন, তারা মূল বিষয়টি জানেন। পক্ষান্তরে হযরত আলী রা. এর প্রতি এমন ভালোবাসা প্রদর্শনের অন্তরালে রয়েছে بغض معاكية বা হযরত মু'আবিয়া রা. এর প্রতি শত্রুতা। ঠিক কথিত সুন্নাহ্ প্রেমিকদের এমন সুন্নাহ্ প্রেম প্রদর্শনের অন্তরালে রয়েছে বুগযে ফিক্হ অর্থাৎ ফিক্হের প্রতি শত্রুতা। তারা সরাসরি বলতে পারে না আলফিক্হুল ইসলামীকে মানা যাবে না। তাই কূটকে.শল হিসেবে সুন্নাহ্ প্রেমের জোয়ার বহাতে চাচ্ছে। উদ্দেশ্য (আল্লাহ্ মা'লূম) এটাই যে, এ জোয়ার দ্বারা আলফিক্হুল ইসলামীকে ধ্বংস করে দেওয়া। এ তেরো-চে.দ্দশত বছরের ইসলামী বুনিয়াদকে ধ্বংস করে দেওয়া।
লা-মাযহাবীদের প্রতি সদয় আহ্বান : তাদের বিভিন্ন কার্যμম বিষয়টিকে আরো স্পষ্ট করে তুলছে। যাহোক, আমাদের শুভাকাঙ্খীদের বলেছিলাম, আপনারা কেন উক্ত ড. সাহেবকে আদবের সাথে জিজ্ঞাসা করেননি? স্যার! আপনার যেহেতু নস ব্যতীত অন্য কিছু শোনার মানসিকতা নষ্ট হয়ে গেছে। তাই নস দিয়ে আমাদের কিছু মাসআলার উত্তর প্রদান করুন। যেমন, ১. নপুংসককে (হিজড়া) কয়টি কাপড় দ্বারা কাফন দেওয়া হবে? ২. বুকের পশম কাটতে হবে না রাখতে হবে? ৩. যার হাত তিনটি সে অজুতে কয়টি হাত ধে.ত করবে? ৪. তাওরাত, ইঞ্জিল স্পর্শ করতে অজু করতে হবে কি না? ৫. বানরের গোস্ত খাওয়া জায়েয কি না?