বা নসের ইল্লতের প্রতি দৃষ্টিপাত করে মুজতাহিদগণের শরীয়তের হুকুম প্রদান করা দোষের কোনো বিষয় নয়। হাদীস বা নসের ইল্লাতের প্রতি দৃষ্টিপাত করার দৃষ্টান্ত হাদীস ভাণ্ডারে আরো অনেক রয়েছে। পাঠক! এখান থেকে অপর একটি বিষয়ও বোঝা যাচ্ছে, হাদীস বা নসের ইল্লতের প্রতি দৃষ্টি প্রদান করে ইমাম মুজতাহিদগণ যে ইখতিলাফ বা মতবিরোধ করেছেন এবং এর ফলে যে চার ফিক্হী মাসলাক বা চার মাযহাব সৃষ্টি হয়েছে তাও দোষের নয় বরং অনেক দিক দিয়ে উম্মতের জন্য সহজ হয়েছে এবং সকলেই হক বা সত্যের ওপর আছেন। যেহেতু হাদীস ও নস নিয়ে আলোচনা চলছে, পাঠক খেদমতে এ বিষয়ে একটি ঘটনা উলেস্নখ করেই আলোচনার ইতি টানবো।
কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর সাহেবের স্বীকারোক্তি : ১৪৩৩ হিজরীতে "ফরয নামাযের পর সম্মিলিত মুনাজাত" পুস্তিকাটি প্রকাশ পেলে কিছু শুভাকাঙ্খী উক্ত পুস্তিকাটি নিয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর সাহেবের সাথে আলোচনায় বসেছিলেন। আলোচনা শেষে তিনি মেনে নিয়েছিলেন, যারা ফরয নামাযের পরে সম্মিলিত মুনাজাত করেন তাদেরও গ্রহণযোগ্য দলীল রয়েছে। উক্ত ডক্টর সাহেব আলোচনার শুরুতে বলেছিলেন, "নস ছাড়া অন্য কিছু শোনার মানসিকতা নষ্ট হয়ে গেছে। তাই নস নিয়ে আমার সাথে কথা বলবেন।" পরবতীর্তে যখন এ ঘটনা শুনেছি তখন বার বারই আমার মনে হয়েছে, এতো গাইরে মুকালিস্নদ, লা-মাযহাবী, কথিত আহ্লে হাদীসদের পূর্বের সেই কথা, যা তারা বলতো এবং এখনো বলে, 'কুরআন-হাদীস ছাড়া অন্য কিছু মানি না' অর্থাৎ ইজমা', কিয়াস তাদের নিকট কোনো দলীল নয়। লা-মাযহাবীরা কি হাদীস মানেন? বাস্তব সত্য কথা হলো, তারা হাদীসও মানেন না। যেমন কোনো একটি মাসআলাতে আপনি যদি ইমাম আবূ বকর ইবনে আবী শাইবা র. এর প্রসিদ্ধ ও বৃহৎ হাদীসের কিতাব মুসান্নাফে ইবনে আবী শাইবা অথবা আবূ বকর আব্দুর রায্যাক এর মুসান্নাফে আব্দুর রায্যাক বা ইমাম আহ্মাদ বিন হাম্বল র. এর মুসনাদে আহ্মাদ থেকে দলীল হিসেবে হাদীস পেশ করেন, তারা আপনাকে বলবে এ হাদীসতো আলকুতুবুস সিত্তাহ্তে (সহীহ্ বুখারী, সহীহ্ মুসলিম, নাসায়ী, আবূ দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ্তে) নেই। অতএব এ হাদীস মানা যাবে না। আপনি যদি নাসায়ী, আবূ দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ্ থেকে দলীল প্রদান করেন, তারা বলবে এ হাদীসতো সহীহ্ বুখারী, সহীহ্ মুসলিমে নেই, অতএব তা মানা যাবে না। আপনি যদি সহীহ্ মুসলিম থেকে দলীল প্রদান করেন, তারা বলবে