কারণ হয়ে যায়। ইমাম ইবনু আবী যাইদ কায়রুয়ানী র. বলেন, ইবনে ওয়াইনা র. এর এ কথা ( إال للفقها الحديث مضلة) দ্বারা উদ্দেশ্য হলো, ফকীহ্গণ ব্যতীত অন্যরা কেন হাদীসের বাহ্যিক অর্থ গ্রহণ করবে? অথচ উক্ত হাদীসের ব্যাখ্যা অপর হাদীসের আলোকে বা অন্য কোনো দলীলের আলোকে রয়েছে। অথবা হাদীসটি বর্জন করা জরুরী। অর্থাৎ এমন শক্তিশালী দলীল রয়েছে যার কারণে উক্ত হাদীসটি গ্রহণ করা যায় না। আর এ বিষয়গুলো শরীয়তের সকল দলীলে অধিক পাণ্ডিত্য অর্জন ও ফিক্হ শিক্ষা করা ব্যতীত জানা সম্ভব নয়। লা-মাযহাবীদের একটি ভ্রান্ত বিশ্বাস ও তার অপনোদন : কিছু কিছু গাইরে মুকালিস্নদ, লা-মাযহাবী, কথিত আহ্লে হাদীস, আলবানী ভক্তরা কোনো রকম পড়াশোনা ব্যতীত বা শুধু ধারণা করে অথবা অন্য কারো থেকে শুনে শুনে এ কথা বলেন যে, অমুক ইমাম হাদীসের খেলাফ করেছেন। তিনি হাদীস জানতেন না বা অমুক হাদীস তাঁর কাছে পেঁ.ছেনি ইত্যাদি। অথচ তারা যদি একটু কষ্ট করে উক্ত ইমামের বা তাঁর প্রসিদ্ধ ছাত্রদের বা তাঁর মাযহাবের প্রসিদ্ধ কিতাবগুলো খুলে দেখতেন, আর ন্যায়পরায়ণতার সাথে সত্য গ্রহণের মানসিকতা থাকলে দেখতে পেতেন, উক্ত ইমাম হাদীসের খেলাফ করেননি। বরং তিনি কোনো হাদীস গ্রহণ না করার পেছনে অনেক কারণ রয়েছে। হয়ত হাদীসটির অন্য ব্যাখ্যা রয়েছে বা হাদীসটি মানসূখ বা উক্ত হাদীস থেকে শক্তিশালী কোনো দলীল ইমামের নিকট প্রকাশ পেয়েছে, যার কারণে তিনি উক্ত হাদীস গ্রহণ করেননি। আরো কারণ থাকতে পারে। তাহলে কিভাবে এ কথা বলা সত্যনিষ্ঠার পরিচয় হয় যে, উক্ত ইমাম হাদীস বা নসের বিরোধিতা করেছেন! হাদীসের ওপর আমল করার জন্যই বাহ্যিক অর্থ ছেড়ে দিতে হয় : পাঠক! যাদের হাদীসের কিতাবগুলোতে নযর দেওয়ার তাওফীক হয়েছে, তাঁরা দেখেছেন; হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হায়াতে জিন্দেগীতে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথার সঠিক অর্থ গ্রহণ করার জন্য সাহাবা রা. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথার বাহ্যিক অর্থ বর্জন করেছেন। এতে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিরস্..ার না করে উক্ত সাহাবীর প্রশংসা করেছেন। মুসলিম শরীফে এসেছে, এক ব্যক্তি সম্পর্কে বিশ্বস্ত সূত্রে জানা গেলো, ঐ ব্যক্তি এক উম্মে ওয়ালাদ দাসীর সাথে যিনা করেছে। এ সংবাদ শুনে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী রা.কে উক্ত ব্যক্তিকে হত্যার নির্দেশ দিলেন। হযরত আলী রা. উক্ত ব্যক্তির নিকট গিয়ে দেখেন, فكى يتبرد فقاؿذا ىو في راخرجفتناكلو يده فأخرجو فهو مجبوب ليس لو ذكر
১৩৩ আলজামে', পৃ. ১১৭ সূত্র: أثر احلديث الشريف পৃ. ৬৩