সহীহ্ বুখারীর রাবী আবূ বকর ইবনে আয়াশ র. বলেন, ما رأيت فقيهانقط يفعلو কোনো ফকীহ্কে আমি এমন কাজ করতে দেখিনি। ১৩০ অর্থাৎ কোনো ফকীহ্ এমন আমল করলে বিষয়টি জায়েয হতো। যেহেতু কোনো ফকীহ্ বিষয়টির ওপর আমল করেননি তাই বিষয়টি জায়েয নেই। ফয ইবনে হাজার আসকালানী র. বলেন, فالحالؿ كالحراـ ف علإنما يتلقى مل الفقها হালাল-হারামের ইল্ম ফকীহ্গণের নিকট থেকে অর্জন করতে হয়। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওহাব আলমিসরী র. বলেন, الحديث مضلةإال للعلما আলিমগণ ছাড়া সাধারণ ব্যক্তিদের জন্য হাদীস পথভ্রষ্টতার কারণ হয়ে যায়। হাদীস কাকে গোমরাহ করে : পাঠক! মুহাম্মাদ আওয়ামা তাঁর أثر الحديث ال ريف কিতাবে, الحديث مضلة إال للعلما বাক্য দ্বারা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রশ্নটি হলো, কোনো ব্যক্তি যদি সরাসরি হাদীসের ওপর আমল করে ও হাদীস থেকে সরাসরি মানুষদের ফাত্ওয়া দেওয়া শুরু করে, তাহলে তাকে গোমরাহ বলা হবে কি? তিনি উত্তরে বলেন হঁ্যা, তাকে গোমরাহ বলা হবে, যদি সে এরূপ কাজের উপযুক্ত না হয়। অর্থাৎ সে হাদীসের ওপর আমল করছে এ কারণে তাকে গোমরাহ বলা হচ্ছে না বরং তাকে গোমরাহ বলা হচ্ছে এ কারণে যে, সে এ কাজের উপযুক্ত না হয়ে এ কাজে অংশগ্রহণ করছে। মুহাম্মাদ আওয়ামা দা.বা. বলেন, মূলত এ প্রশ্নের উত্তর বহু পূর্বেই ইমাম মালেক র. এর মদীনা মুনাওয়ারার প্রসিদ্ধ ছাত্র ইমাম আবূ মুহাম্মাদ আব্দুল্লাহ্ ইবনে ওহাব আলমিসরী র. দিয়ে গেছেন। তিনি বলেন, الحديث مضلةإال للعلما বা ওলামা ব্যতীত সাধারণ ব্যক্তিদের জন্য হাদীস পথভ্রষ্টতার কারণ। ইমাম ইবনু আবী যায়েদ কাইরুওয়ানী র. বলেন, ইবনে ওয়াইনা বলেছেন, الحديث مضلة إال للفقها ফকীহ্গণ ছাড়া সাধারণ ব্যক্তিদের জন্য হাদীস পথভ্রষ্টতার
১৩০ তহাবী, খ. ১, পৃ. ১১২ ১৩১ ফাতহুল বারী, খ. ৯, পৃ. ৩১ (ফিক্হের গুরুত্ব বিস্তারিত জানতে দেখুন মুহাম্মাদ আওয়ামা র. এর আছারুল হাদীস ও আল্লামা খালেদ মাহমূদ এর আছারুত্ তাশরী') ১৩২ পাঠক! এখানে ওলামা মানে আমাদের বর্তমান সময়ের ওলামা নয়। বরং তাঁরা তৎকালীন সময়ের ওলামা যাদের সামনে ইল্মী দুনিয়া আয়নার মতো ছিলো। যারা তবাকাতুল ফুকাহা সম্পর্কে ধারণা রাখেন তাদের এটা বলার আর প্রয়োজন নেই।