হজরত মুসা বললেন, দীর্ঘ জীবনের পরিণামও যদি মৃত্যুই হয় তবে সেই মৃত্যু এখনই আসেনা কেনো? আলাহ্তায়ালা মোনাজাত কবুল করলেন। হজরত মুসা পবিত্র কেনান অঞ্চলের আরীহা শহরের দিকে এগিয়ে গেলেন। সেখানে বনু পর্বতমালার পসগা চূড়ায় আরোহণ করলেন তিনি। পর্বত চূড়ায় উঠে চতুর্দিকে দৃষ্টিপাত করলেন। আলাহ্তায়ালা তাঁকে দেখিয়ে দিলেন এক বিস্তীর্ণ ভূখণ্ডের সীমানা। একদিকে জালআদ এলাকা। অন্যদিকে রান অঞ্চল। নাফতালের সমস্ত দেশ। পিছনে সমুদ্র পর্যন্ত প্রসারিত ভূমি। আর একদিকে দক্ষিণের দেশ আর ময়দানে ছোগবের বিশাল উপত্যকা। তার সাথে রয়েছে ওয়াদীয়ের ইয়ারীছ- যা পরিপূর্ণ রয়েছে ধন সম্পদে। আলাহ্তায়ালা তাঁর প্রেমিক নবীকে বললেন, 'এই সেই দেশ। আমি ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবকে কসম খেয়ে বলেছিলাম এই দেশ আমি তোমাদের বংশধরদেকে দান করবো। স্বচক্ষে দেখে নাও তোমার পরবর্তীদের দেশের সমস্ত সীমানা। তুমি কিন্তু যেতে পারবে না ঐ দেশে।' হজরত মুসা দেখে নিলেন তাঁর পুণ্যাত্মা পূর্বপুরুষদের দেশের সীমানা। কিন্তু ঐ দেশের সীমানায় প্রবেশ তাঁর নসিবে রাখেননি আলাহ্পাক। কিন্তু আলাহ্তায়ালা অঙ্গীকারাবদ্ধ। ঐ দেশ তিনি বনি ইসরাইলদেরকেই দান করবেন। সেদিন বেশী দূরে নয়। হজরত ইউশার নেতৃত্বে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে বনি ইসরাইলী মুজাহিদ বাহিনী। জয় করে নিবে তাদের পূর্বপুরুষদের দেশ। ঐ পাহাড়ের চূড়াতেই অন্তিম সময় উপস্থিত হলো হজরত মুসার। পাহাড়ের চূড়াটি ছিলো লাল। ওখানেই আরেনি অনলের অনন্ত যন্ত্রণা বুকে নিয়ে দীদারোন্মাদ মহান প্রেমিক নবী মুসা আ. আখেরাতের জগতে যাত্রা করলেন। শেষ যাত্রা।
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।