অন্তরে আগুন। ইশকে ইলাহীর অনির্বাণ অনলে সারাক্ষণ দগ্ধ হতে থাকেন তিনি। প্রতি রক্তকণিকায় যেনো সারাক্ষণ অনুরণিত থাকে প্রভু মিলনের সেই আর্ত উচ্চারণ, 'আরেনি আরেনি- হে প্রভু দেখা দাও, দেখা দাও।' হজরত মুসার ভিতর বাহির সমস্ত সত্তাই যেনো অবিকল ইশক হয়ে যায়। প্রেমিক প্রেমাস্পদ প্রেম সব একাকার হয়ে যেনো নিরন্তর উচ্চারিত হয় সেই প্রেমের কলেমা- আরেনি আরেনি।' বয়স হয়েছে। প্রায় একশ বিশ বছর বয়সের ভার বহন করে চলেছেন তিনি। কিন্তু বার্ধক্যের কোনো চিহ্ন নেই শরীরে। দৃষ্টি আগের মতোই স্বচ্ছ। স্বাস্থ্য অটুট। এও যেনো আলাহ্ প্রদত্ত এক অনন্য মোজেজা। একদিন নির্জনে বসে ছিলেন হজরত মুসা। মানুষের আকৃতিতে তাঁর সামনে হাজির হলেন হজরত আজরাইল। বললেন, 'আপনার প্রতিপালকের পক্ষ থেকে পরলোকের ডাকে সাড়া দিন।' প্রেমতপ্ত নবী তখন আগুনের রক্তিম শিখার মতো হয়ে উঠলেন। তিনি অচেনা এ আগন্তুককে চপেটাঘাত করে বসলেন। সঙ্গে সঙ্গে হজরত আজরাইলের একটি চোখ নষ্ট হয়ে গেলো। অদৃশ্য হয়ে গেলেন হজরত আজরাইল। তারপর আলাহ্তায়ালার সন্নিধানে ফিরে গিয়ে বললেন, 'আপনার বান্দা মুসা মৃত্যুবরণ করতে ইচ্ছুক নন।' আলাহ্তায়ালা হজরত আজরাইলের নষ্ট চোখ ভালো করে দিয়ে পুনরায় আদেশ দিলেন, 'আবার যাও মুসার কাছে। গিয়ে বলো, আলাহ্তায়ালা জানিয়েছেন, কোনো বলদের কোমরে তোমার হাত রেখে দাও। যে পরিমাণ পশম তোমার হাতের মুঠোয় উঠে আসবে তার এক একটি পশমের বিনিময়ে এক এক বছর পরিমাণ আয়ু বাড়িয়ে দেয়া হবে তোমার।' হজরত আজরাইল পুনরায় হাজির হলেন হজরত মুসার কাছে। জানিয়ে দিলেন আলাহ্তায়ালার পয়গাম। হজরত মুসা প্রথমে চিনতে পারেননি হজরত আজরাইলকে। তাই অচেনা আগন্তুকের মুখে আখেরাত যাত্রার মতো গুরুত্বপূর্ণ কথা শুনে রোষান্বিত হয়ে উঠেছিলেন তিনি। দ্বিতীয় বার তিনি চিনতে পারলেন হজরত আজরাইলকে। তাঁর মুখে আলাহ্তায়ালার পয়গাম শুনে কেমন যেনো হয়ে গেলেন হজরত মুসা। আলাহ্তায়ালার প্রতি সম্পূর্ণরূপে রুজু হয়ে গেলেন তিনি। বললেন, 'ইয়া ইলাহী' আয়ু বাড়িয়ে দেয়ার পর কি হবে?' আলাহ্তায়ালা জবাব দিলেন, 'মৃত্যু।'
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।