আলাহ্তায়ালা আরো ঘোষণা করেছেন, 'হে মুমিনেরা। তোমরা ঐ সমস্ত মানুষের মতো হয়ো না, যারা মুসাকে কষ্ট দিয়েছে। অতঃপর আলাহ্তায়ালা তাঁকে সেই অপবাদ থেকে পবিত্র প্রমাণিত করেছেন, যা তাদের মুখে উচ্চারিত হতো। আর মুসা আলাহ্পাকের কাছে বিশেষভাবে সম্মানিত।( সুরা আহযাব)। মহানবী মোহাম্মদ সলালহু আলায়হি ওয়াসালাম এরশাদ করেছেন, 'আমাকে মুসা আ. এর উপরে মর্যাদা দিওনা। কেননা, কেয়ামতের ভয়ংকর সময়ে সমস্ত মানুষ বেহুঁশ হয়ে যাবার পর সর্বপ্রথম যার হুঁশ ফিরে আসবে সে ব্যক্তি আমিই। কিন্তু আমি উঠে দেখবো, মুসা আলাহ্তায়ালার আরশের পা ধরে দাঁড়িয়ে আছেন। এখন আমি বলতে পারি না যে, তিনি কি আমার পূর্বেই চৈতন্য ফিরে পেয়েছেন, নাকি তুর পাহাড়ে বেহুঁশ হয়ে পড়ার বিনিময়ে আজ তাঁকে বেহুঁশী অবস্থা থেকে মুক্ত রাখা হয়েছে। নিশ্চয় মহানবী মোহাম্মদ স.ই সমস্ত সৃষ্টির মধ্যে সর্বাধিক মর্যাদার অধিকারী। তবু তিনি হজরত মুসা আ.কে এভাবেই মর্যাদা দান করেছেন। আলাহ্তায়ালার মাশুক ছিলেন মহানবী মোহাম্মদ স.। আর হজরত মুসা আ. ছিলেন আশেক। হজরত মোহাম্মদ স. ছিলেন মাহবুব। আর হজরত মুসা ছিলেন মোহেব। প্রেমাস্পদ ছিলেন শেষ নবী স. আর প্রেমিক ছিলেন হজরত মুসা। প্রকৃতপক্ষে ইশকের সাম্রাজ্যের স্থায়ী অধিবাসীরা কেউ মাশুক এবং কেউ আশেক অবস্থাধারী হয়ে থাকেন। মাশুকই জানেন আশেকের অন্তরাগ্নির সংবাদ। আর আশেকও জানেন মাশুকের মর্মদহনের প্রকৃতি। প্রেম প্রসঙ্গের রীতিনীতি এই। প্রেমাস্পদের প্রকৃত মর্যাদা প্রেমিক ছাড়া কে আর বুঝবে। প্রেমিকের সমাদর প্রেমাস্পদ ব্যতীত আর কার কাছে প্রতিভাত হতে পারে। মহান মাহবুব হজরত মোহাম্মদ স. তাই এভাবেই স্বীকৃতি দিয়েছেন মহান প্রেমিক হজরত মুসার প্রেমাপুত মর্যাদাকে।
ঊনত্রিশ
হজরত হারূনের ইন্তেকালের পরে কেমন যেনো নিঃসঙ্গ হয়ে পড়েন হজরত মুসা। আলাহ্তায়ালার দ্বীনের কাজে সারাক্ষণ সান্নিধ্যে ছিলেন তিনি। ছিলেন সান্ত্বনার সাথী সকল বিপদে আপদে। পাখির ডানা ভেঙে গেলে যেমন হয়, ভ্রাতৃবিরহে সেরকমই অবস্থা হয়ে গেলো হজরত মুসার।