মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

কেঁদে কেঁদে আকুল হলো সবাই। তিরিশ দিন ধরে শোক প্রকাশ করে চললো বনি ইসরাইল জনতা।

আটাশ

আলাহ্‌তায়ালা এরশাদ করেছেন, 'আর কোরআন মজিদে মুসার বিষয় স্মরণ করুন। নিঃসন্দেহে তিনি ছিলেন সত্যনিষ্ঠ এবং ছিলেন রসূল ও নবী। আর আমি তাকে তুরে আইমানের দিকে আহবান করলাম। আর তাকে একান্ত সন্নিধানে এনে তাঁর সঙ্গে গোপন বাক্যালাপ করলাম। আর আমি আমার রহমতের মাধ্যমে তাঁর ভাই হারূনকে নবী নির্বাচন করলাম।' (সুরা মারইয়াম) আরো এরশাদ করেছেন, 'আলাহপাক বললেন, হে মুসা। আমি তোমাকে মানুষদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি এবং তোমাকে রেসালাত দানের মাধ্যমে আপন করে নিয়েছি এবং সম্মানিত করেছি একান্ত আলাপনের মাধ্যমে।' (সুরা আরাফ) আলাহ্‌পাক বর্ণনা করেছেন, 'আর কতিপয় রসূল এমন আছেন যাদের বিষয়ে আমি আপনাকে আগেই জানিয়েছি। এছাড়া আরো কতিপয় রসূল এমনও আছেন যাঁদের প্রসঙ্গে আপনাকে জানাইনি। আর এভাবেই মুসার সঙ্গে কথা বলেছি যে ভাবে কথা বিনিময় হয়ে থাকে। (সুরা নেসা) আরো বর্ণনা করেছেন, 'আর একথা নিশ্চিত যে, আমি মুসা ও হারূনের উপর অনুগ্রহ করেছি। আর তাঁদেরকে এবং তাঁদের সম্প্রদায়কে মুক্তিদান করেছি ভয়াবহ বিপদাপদ থেকে। আর আমি তাঁদেরকে ফেরাউন ও তার সম্প্রদায়ের উপর বিজয়ী থাকতে সাহায্য করেছি। আর আমি তাঁদেরকে সমুজ্জ্বল কিতাব দান করেছি এবং সরল পথের প্রতি পথপ্রর্দশন করেছি। আর পরবর্তী প্রজন্মের মানুষদের মধ্যে এই রীতির স্থায়ী প্রচলন করে দিয়েছি যে (তারা বলবে), 'মুসা ও হারূনের প্রতি আলাহ্‌পাকের শান্তি বর্ষিত হোক। সন্দেহ নেই, এমনভাবেই আমি সাধুপুরুষদেরকে বিনিময় দিয়ে থাকি। একথা নিশ্চিত যে, তাঁরা দুজনেই আমার পুণ্যবান বান্দাগণের অন্তর্ভূত।' (সুরা ছাফ্‌ফাত)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।