মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

তবু আলাহ্‌তায়ালার কতো দয়া। কতো মেহেরবানি। অন্ন বস্ত্র বাসস্থান, পিপাসার পানি, শীতল মেঘের ছায়া- সব কিছুই দান করেছেন আলাহ্‌তায়ালা। আর তাদের নবী ও রসূল হজরত মুসা এবং হারূনকেও রেখেছেন তাদের সঙ্গে। পার্থিব নেয়ামতসমূহ জারী রেখেছেন তাঁদেরই অসিলায়। আর তাঁদেরই পবিত্র সোহবতের মাধ্যমে করেছেন দ্বীনদারীর হেফাজত। যেনো পৃথিবী পরিত্যাগের সময় ইমানের সঙ্গে চলে যেতে পারে সবাই। জীবন যাপন করতে পারে তাওরাত শরীফের শরীয়তের সীমানায়। আলাহ্‌তায়ালার জেহাদের হুকুম বহাল রয়েছে যথারীতি। কিন্তু সে পবিত্র জেহাদ অনুষ্ঠানে নিয়োজিত করা হবে নতুন প্রজন্মকে। জেহাদবিমুখ পুরনো প্রজন্ম নিঃশেষ হয়ে যাবে এই প্রান্তরেই। এখানেই কবরবাসী হবে তারা। তাই হলো। নির্ধারিত হায়াত শেষে জেহাদবিমুখ বনি ইসরাইলেরা একে একে ঢলে পড়লো মৃত্যুর কোলে। মৃত্যুর ডাক এলো নবী হারূনের কাছেও। তীহ্‌ প্রান্তরের উত্তর সীমান্তের পাশে ছিলো পর্বতের একটি চূড়া। চূড়াটির নাম হুর। হুর পাহাড়ের চূড়ার কাছে একদিন হজরত মুসা প্রত্যাদেশ পেলেন, 'হারূন তার নিজের লোকদের সঙ্গে মিলিত হবে। যে পবিত্র ভূখণ্ড আমি বনি ইসরাইলদেরকে দিয়েছি, হারূন সেখানে যেতে পারবে না। তুমি হারূন এবং তার পুত্র আল ইয়ারাজকে সঙ্গে করে হুর পাহাড়ের চূড়ার উপরে উঠে এসো, আর হারূনের পোশাক খুলে আল ইয়ারাজকে পরিয়ে দাও। এই পাহাড়ের চূড়ায় মৃত্যু হবে হারূনের।' আলাহ্‌তায়ালার নির্দেশ অনুযায়ী হজরত হারূন এবং তার পুত্র আল ইয়ারাজকে নিয়ে হুর পাহাড়ের চূড়ায় উঠলেন হজরত মুসা। বনি ইসরাইলদেরকেও জানিয়ে দেয়া হলো এইকথা- হজরত হারূনের অন্তিম সময় সন্নিকটে। হুর পাহাড়ের চূড়ায় নবীভ্রাতৃদ্বয় কিছুদিন ইবাদতে বিভোর হয়ে রইলেন। যেনো দুজন দুজনের সঙ্গে মিশে একাকার হয়ে ডুবে গেলেন আলাহ্‌তায়ালার ইশকের অতল সমুদ্রে। তারপর যখন সময় হলো, তখন বিচ্ছিন্ন হলেন তাঁরা। হজরত হারূন চলে গেলেন তাঁর পরম প্রভু প্রতিপালকের সন্নিধানে। ভ্রাতৃবিচ্ছেদের বেদনায় ভরে গেলো হজরত মুসার প্রেমদগ্ধ বুক। তিনি হজরত হারূনের পরিধেয় বস্ত্র খুলে নিয়ে পরিয়ে দিলেন তাঁর পুত্র আল ইয়ারাজকে। সম্পন্ন করলেন দাফন কাফনের যাবতীয় দায়িত্ব। ভ্রাতৃবিরহের শোকে মুহ্যমান হয়ে গেলেন তিনি। তারপর নেমে এলেন নিচে। জানালেন সবাইকে এই মহাশোকের সংবাদ।

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।