মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

করেছিলাম এ জন্য যে, এ দেশের রাজা বড় অত্যাচারী। নতুন নৌকা পেলেই সে জোর করে নিয়ে যায়। একটু পরেই বাদশাহ্‌র লোকজন এসে নৌকাটি নিয়ে যেতো। আর রোজগারবিহীন মাঝিরা বাড়ীর পোষ্যদেরকে নিয়ে উপোস করতো। ফুটো করা নৌকা বলে বাদশাহ্‌র লোকেরা নৌকা নিতে আগ্রহী হবে না। আর ছোটো খাটো ফুটো মেরামত করতেও বেগ পেতে হবে না মাঝিদেরকে। মেরামত করা নৌকা দিয়ে আবার তারা আয় রোজগার করতে পারবে। দ্বিতীয় ঘটনায় এক বালককে হত্যা করেছিলাম আমি। ঐ ছেলেটি বড় হয়ে কাফের হয়ে যেতো। অথচ তার বাপ মা পাক্কা মোমেন। পরবর্তী সময়ে ছেলের মহব্বতে তাদেরও ইমানহারা হয়ে যাবার সম্ভাবনা ছিলো। আলাহ্‌তায়ালা পরে তাদেরকে নেককার সন্তান সন্তুতি দান করবেন। তৃতীয়বারে আমি যে পতনোন্মুখ দেয়ালটি সোজা করে দিয়েছি, ঐ দেয়ালটির নিচে রাখা হয়েছে কিছু ধনদৌলত। দুটি নাবালক শিশুর জন্য এই ধনদৌলত রেখে মারা গিয়েছেন তাদের পিতা। আলাহ্‌তায়ালার ইচ্ছা এতিম শিশু দুইটির জন্য ঐ ধনদৌলত হেফাজত করবেন, যেনো বড় হয়ে তারা ঐ ধন সম্পদ লাভ করতে পারে- এই হলো বিবরণ আমার কার্যকলাপের। আর আমি তো আলাহ্‌তায়ালার ইশারাতেই সম্পাদন করেছি এই সমস্ত কার্য। নিজের পক্ষ থেকে কোনো কিছুই করিনি।'

সাতাশ

তীহ্‌ প্রান্তরের বন্দীজীবনে বয়ে চলে দিন রাত্রি। মাস। বছর। বছরের পর বছর। আলাহ্‌তায়ালার অনড় সিদ্ধান্ত- চলিশ বছর বন্দী থাকতে হবে এই বিশাল উন্মুক্ত ময়দানে। যারা জেহাদ করতে অস্বীকৃতি জানিয়েছিলো তারা কোনোদিনই প্রবেশ করতে পারবে না পবিত্র ভূখণ্ডে। আর এখান থেকে পালাবারও কোনো পথ নেই। অনেক চেষ্টা করে দেখেছে তারা। এখান থেকে অন্য কোথাও যাবার জন্য সারাদিন পথ চলেছে। কিন্তু দিনান্তে দেখেছে, যে স্থান থেকে রওয়ানা হয়েছে সেখানেই দাঁড়িয়ে আছে তারা। শেষে হাল ছেড়ে দিয়েছে সবাই। মেনে নিয়েছে তীহ্‌ প্রান্তরের বিস্ময়কর বন্দী জীবনকে।

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।