হজরত খিযির বললেন, 'আলাহ্তায়ালার সীমাহীন জ্ঞানসমুদ্রের তুলনায় আমাদের জ্ঞান ঐ চড়ুই পাখির পান করা এক বিন্দু পানির মতো। ঘাটে ভিড়লো নৌকা। নৌকা থেকে নামলেন তাঁরা। হাঁটতে থাকলেন সাগরের তীর ধরে। এক জায়গায় দেখলেন কয়েকটি বালক খেলাধূলা করছে। হজরত খিযির একটি ছেলের দিকে এগিয়ে গেলেন। তারপর হঠাৎ করে ছেলেটির মাথার খুলি তুলে ফেললেন। সঙ্গে সঙ্গে মরে গেলো ছেলেটি। হজরত মুসা এই নির্মম ঘটনা দেখে কিছুতেই ধৈর্যধারণ করতে পারলেন না। রোষান্বিত কণ্ঠে বলে উঠলেন, 'এ কি করলেন আপনি! একটা নিষ্পাপ বালককে আপনি হত্যা করে ফেললেন কী অপরাধ ছিলো তার।' হজরত খিযির বললেন, 'আবার শর্ত ভঙ্গ করলেন আপনি। আমি তো আগেই বুঝতে পেরেছিলাম আপনি ধৈর্য রাখতে পারবেন না। হজরত মুসা বললেন, 'আবারও ভুল করে ফেললাম। ঠিক আছে এবার আমাকে শেষ সুযোগ দিন। এবার যদি শর্তভঙ্গ করি তবে আপনি আমাকে আপনার সোহবত থেকে বিচ্ছিন্ন করে দিবেন।' আবার পথ চলতে শুরু করলেন দুজনে। চলতে চলতে এক গ্রামে এসে পেঁৗছলেন তাঁরা। গ্রামবাসীরা সচ্ছল কিন্তু অতিথিবিমুখ। হজরত মুসা এবং হজরত খিযির আশা করেছিলেন গ্রামবাসীদের কেউ হয়তো মুসাফির হিসাবে আশ্রয় দিবে তাঁদেরকে। আশ্রয় কামনাও করেছিলেন তাঁরা। কিন্তু গ্রামবাসীদের কেউই আগ্রহ প্রকাশ করলো না তাঁদের প্রস্তাবে। এক বাড়ীর পাশ দিয়ে পথ চলছিলেন তাঁরা। বাড়ীর একটি দেয়াল হেলে পড়েছে একদিকে। পড়ো পড়ো অবস্থা দেয়ালটির। হজরত খিযির দেয়ালটিতে হাত দিলেন। একটু ঠেলা দিতেই না দিতেই দেয়ালটি মজবুতভাবে মাটির উপরে কায়েম হয়ে গেলো। হজরত মুসা আবার কথা বলে উঠলেন। বললেন, 'এ গ্রামের লোকগুলি হৃদয়হীন- তাতো দেখতেই পেলেন। একজনও মেহেমানদারীর জন্য এগিয়ে এলো না। এমনকি বিশ্রামের জন্য একটুখানি জায়গাও দিতে রাজী হলো না কেউ। আর আপনি কিনা এরকম লোকদের উপকার করতে এগিয়ে গেলেন। ঠিক আছে তাদের কাজ যখন করেই দিলেন, তখন একাজের জন্য পারিশ্রমিক দাবী করা উচিত ছিলো তাদের কাছ থেকে।' হজরত খিযির বললেন, 'ব্যস। এখানেই শেষ। এবারও শর্তভঙ্গ করেছেন আপনি। এখন আপনার আমার মধ্যে বিচ্ছেদের সময় হয়ে এসেছে। আপনি সঙ্গ ত্যাগ করুন এবার। আর যাবার আগে শুনে নিন এপর্যন্ত সংঘটিত ঘটনাগুলোর রহস্য সম্পর্কে। প্রথমে মাঝিদের নৌকা ফুটো করে দিয়াছিলাম আমি। ঐ কাজ
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।