তার রহস্য জানেন না। আবার আপনাকে প্রদত্ত জ্ঞানও যথাযথ ভাবে জানা নেই আমার।' হজরত মুসা বললেন, 'আমাকে আপনার সোহবত লাভের সুযোগ দিন। ইনশাআলাহ্ আমি ধৈর্যশীল থাকবো। আপনার কোনো নির্দেশের অন্যথা করবো না।' হজরত খিযির বললেন, 'ঠিক আছে। আপনি আমাকে যা কিছুই করতে দেখেন না কেনো সে সম্পর্কে কোনো প্রশ্ন করতে পারবেন না। নীরব থাকবেন সব সময়।' হজরত মুসা মেনে নিলেন তাঁর কথা। তারপর দুজনে সাগরের তীর ধরে পথ চলতে শুরু করলেন। পথপ্রদর্শক হজরত খিযির। হজরত মুসা তাঁর অনুগামী। নীরবে পথ চলতে চলতে এক জায়গায় এসে থামলেন তাঁরা, যেখানে আছে পারাপারের ঘাট। ঘাটে নৌকাও পাওয়া গেলো। ওপারে যেতে ভাড়া কতো লাগবে, জিজ্ঞেস করলেন হজরত খিযির। মাঝিরা হজরত খিযিরকে চিনতো ভালো করে। তারা হজরত খিযির আর তাঁর সঙ্গীর কাছ থেকে ভাড়া নেবেনা বলে জানিয়ে দিলো। সসম্মানে তারা নৌকায় উঠিয়ে নিলো দুজনকে। নৌকা চলতে শুরু করলো অপর পাড়ের উদ্দেশ্যে। কিছুদূর যেতেই হজরত খিযির নৌকার একপাশের একটি তক্তা খুলে ফেললেন। হজরত মুসা ধৈর্য রাখতে পারলেন না। বললেন, 'আপনিতো আজব মানুষ দেখছি। লোকগুলো কতো সমাদর করে আমাদেরকে নৌকায় তুলে নিলো আর আপনি এই করে তার প্রতিদান দিলেন? ফুটো নৌকাটি তো যে কোন সময় ডুবে যেতে পারে। এটা একটা কাজ করলেন আপনি!' হজরত খিযির বললেন, 'আমিতো আগেই বলেছিলাম। আমার সংসর্গে অধৈর্য হয়ে পড়বেন আপনি। শেষে আমার কথাইতো ফলে গেলো।' হজরত মুসা বললেন, 'ওহ্হো! আমি তো ভুলেই গিয়েছিলাম সেকথা। ঠিক আছে আর এরকম প্রশ্ন করবো না আমি। আশা করি আমাকে এবারের মতো অব্যাহতি দিবেন এবং কঠোর হবেন না।' নৌকা চলছে। হজরত মুসা এবং হজরত খিযির দুজনেই নীরব। হজরত মুসা বিস্ময়ের সঙ্গে দেখেন হজরত খিযিরকে। কী এক বিস্ময়কর রহস্যময় পুরুষ। তাঁর চেহারা আচরণ বাক্যালাপ সবকিছুই যেনো রহস্য ঘেরা। কোত্থেকে একটা চড়ুই পাখি এসে হঠাৎ বসলো নৌকার একপাশে যেখানে মাঝে মাঝে ছলকে ছলকে উঠছিল সাগরের ঢেউ। সেখানে বসে পাখিটি ঢেউয়ের পানিতে তার চঞ্চু ডুবিয়ে পানি পান করলো এক বিন্দু।
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।