সাগরের অথৈ পানিতে হারিয়ে গেলো মাছটি আর তার যাত্রাপথে সৃষ্টি হলো একটি সরু পথের রেখা। মনে হচ্ছিল পানি বরফের মতো জমাট বেঁধে এই পথটি সৃষ্টি করেছে। হজরত ইউশা মৎস্যসৃষ্ট পথরেখাটির দিকে চেয়ে রইলেন অনেকক্ষণ ধরে। হজরত মুসা যখন ঘুম থেকে জেগে উঠবেন তখন তাঁকে এই বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানাতে হবে মনে মনে ঠিক করলেন হজরত ইউশা। কিন্তু হজরত মুসা যখন জাগলেন তখন তাঁর কথাটি মনেই হলো না একবারও। হজরত মুসা ঘুম থেকে উঠে পুনরায় পথ চলা শুরু করলেন। হজরত ইউশাও তাঁর অনুগমন করতে থাকলেন যথারীতি। সারাদিন সারারাত ধরে পথ চলতে থাকলেন তাঁরা। পরদিন সকালের দিকে পথ চলায় ক্ষান্ত দিয়ে হজরত মুসা বললেন, 'পরিশ্রান্ত হয়ে পড়েছি। থলের ভাজা মাছটি বের করো। খেয়ে নিই।' হজরত ইউশা বললেন, 'এই যা! সেই মাছটি তো এক আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছে। সেই যেখানে পাথরে মাথা রেখে আমরা ঘুমিয়েছিলাম সেখানেই ঘটেছে এই বিস্ময়কর ঘটনা। আপনার আগেই ঘুম ভেঙে গিয়েছিলো আমার। হঠাৎ আমি দেখলাম ভাজা মাছটি জীবন্ত হয়ে উঠলো। তারপর ঝাঁপিয়ে পড়লো সাগরের পানিতে। মাছটি যে পথ দিয়ে যাচ্ছিলো সে পথের পানি বরফের মতো জমাট বেঁধে সৃষ্টি করেছিলো একটি স্থায়ী পথের রেখা। মনে করেছিলাম আপনার ঘুম ভাঙলে কথাটা জানাবো। কিন্তু আশ্চর্যের ব্যাপার এতক্ষণ ধরে আমার মনেই হয়নি বিষয়টা। মনে হয় শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছে একথা।' হজরত মুসা বললেন, 'আরে ঐ স্থানের উদ্দেশ্যেই তো বের হয়েছি আমরা। চলো। ফিরে চলো সেখানে।' দুজনে ফিরে চললেন আবার। চলতে চলতে পেঁৗছলেন আগের জায়গায় সেই পাথরখণ্ডটির কাছে যেখানে ভাজা মাছটি জীবিত হয়ে সাগরের পানিতে চলে গিয়েছিলো। দু'দিকের দুই সাগরের প্রান্ত এসে মিশেছে এখানে। এবার দেখা হলো আলাহ্তায়ালার সেই বিশিষ্ট বান্দার সঙ্গে। নাম তাঁর হজরত খিযির আ.। হজরত খিযির চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। হজরত মুসা তাঁকে উদ্দেশ্য করে সালাম বললেন। সালামের প্রত্যুত্তর দিয়ে হজরত খিযির বললেন, 'এদেশে সালাম কেমন করে এলো?' হজরত মুসা বললেন, 'আমি এদেশীয় নই। আমার নাম মুসা।' হজরত খিযির বললেন, 'বনি ইসরাইলদের নবী মুসা?' হজরত মুসা জবাব দিলেন, 'হঁ্যা। আমি আপনার কাছে থেকে এলেম শিখতে এসেছি, সেই এলেম যা আলাহ্তায়ালা আপনাকে বিশেষভাবে দান করেছেন।' হজরত খিযির বললেন, 'বুঝলাম। কিন্তু আপনিতো আমার সংসর্গে থাকলে অধৈর্য হয়ে পড়বেন। আমাকে প্রদত্ত জ্ঞান এরকম যা রহস্যাচ্ছন্ন ব্যাপার। আপনি
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।