মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

সম্প্রদায়ের লোকদের প্রতি ক্ষুব্ধ হয় কারুন। ভাবে সে, এদেরই বা কি অপরাধ। এরাতো সবাই তাকে মান্যিগন্যি করতো। মেনে নিতো তার প্রতাপ প্রতিপত্তিকে। কিন্তু মুসা এসেই সব তালগোল পাকিয়ে দিয়েছে। মাথা খারাপ করে দিয়েছে লোকগুলোর। তার সব রাগ গিয়ে পড়ে হজরত মুসার উপর। মনে মনে স্থির করে সে, যেভাবে হোক জনসমক্ষে মুসাকে অপদস্থ করতে হবে। কারুন পরিকল্পনা করলো, মুসাকে ব্যাভিচারী হিসাবে চিহ্নিত করতে হবে মানুষের সামনে। এ উদ্দেশ্য পূরণের জন্য এক বারবনিতা মহিলাকে নিযুক্ত করলো সে। বললো তাকে, 'অনেক মানুষের সামনে বলতে হবে তোমাকে এই কথা যে, মুসার সঙ্গে তোমার রয়েছে অবৈধ প্রণয়। এর বিনিময়ে অনেক অর্থ দেয়া হবে তোমাকে।' একদিন যখন এক জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন হজরত মুসা, শোনাচ্ছিলেন দ্বীন ধর্মের বিভিন্ন প্রকার ব্যাখ্যা বিশেষণ উপদেশ আদেশ, তখন হজরত মুসার কাছে উপস্থিত হলো মহিলাটি। তারপর বললো, বাহিরে বাহিরে ভালোমানুষ সেজে বেড়ালেও ভিতরে ভিতরে চলে অন্য ব্যাপার। আমার সঙ্গে গোপনে গোপনে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে মুসা। মহাসম্মানিত মুসা হতবাক হয়ে গেলেন মহিলার কথা শুনে। এরকম জাজ্জ্বল্যমান মিথ্যা কথা কোনো মানুষ বলতে পারে? রাগে ক্ষোভে জ্বলে উঠলেন তিনি। রোষ সংবরণ করলেন অনেক কষ্টে। না। এ বিপদে আলাহ্‌তায়ালার সাহায্যপ্রার্থী হতে হবে। আলাহ্‌তায়ালার সাহায্য কামনার আশায় তৎক্ষণাৎ সেজদায় পতিত হলেন হজরত মুসা। সেজদা থেকে উঠে মহিলাটিকে উদ্দেশ্য করে বললেন, 'তুমি কি আলাহ্‌তায়ালার কসম খেয়ে বলতে পারো যে তোমার বক্তব্য সত্য?' হজরত মুসার প্রশ্ন শুনে ভয় পেয়ে গেলো মহিলা। ভয়ে কাঁপতে কাঁপতে সে বললো, 'আমার কোনো দোষ নেই। কারুনই আমাকে অর্থের বিনিময়ে এ কাজ করতে প্ররোচিত করেছে।' কারুনের প্রতি েμাধান্বিত হয়ে উঠলেন হজরত মুসা। বদদোয়া করলেন তার জন্য। আলাহ্‌তায়ালাও সাড়া দিলেন তাঁর প্রিয় নবীর প্রার্থনায়। সবাই দেখলো, একদিন হঠাৎ কারুন তার সমস্ত সম্পদ অট্টালিকাসহ নিশ্চিহ্ন হয়ে গেলো পৃথিবীর মাটিতে। ভূমি ধ্বসে মুছে গেলো কারুন আর তার সমস্ত স্মৃতিচিহ্ন্‌ চিরদিনের জন্য।

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।