হিংসার আগুনে জ্বলতে থাকে কারুন। মাঝে মাঝে জনসমক্ষে সে তার সম্পদের প্রদর্শনী করতো। অনেক লোকজনকে নিয়ে সে জাঁকজমকের সঙ্গে কখনো কখনো পথ পরিভ্রমণে বের হতো যেনো সম্পদশালী বলে মানুষেরা তার প্রশংসা করতে থাকে। একদিনের ঘটনা। হজরত মুসার মজলিশে বসেছিলো অনেক লোকজন। হজরত মুসার পবিত্র মুখ নিঃসৃত হেদায়েতের বাণী শুনছিলো লোকেরা। ঠিক ঐ সময়ই মজলিশের পাশের পথ দিয়ে ঐশ্বর্যের বর্ণাঢ্য প্রদর্শনী নিয়ে পথ অতিμম করলো কারুন। তার উদ্দেশ্য ছিলো, সম্পদের প্রতাপের কাছে হজরত মুসার দরিদ্র মানুষের মজলিশের সম্মান যেনো ম্ান হয়ে যায়। হজরত মুসার মজলিশে উপবেশনকারী লোকদের কারো কারো মনে প্রভাব পড়লো কারুনের শানশওকতের । তারা বলতে লাগলো, 'আহা! কারুনের মতো এরকম ধন সম্পদ যদি আমরা পেতাম তবে কতোইনা ভালো হতো। নিঃসন্দেহে সে বড়ই ভাগ্যবান।' কিন্তু হজরত মুসার খাঁটি অনুসারীরা ছিলেন ভাবলেশহীন। তাঁরা দুর্বলচিত্ত ব্যক্তিদেরকে বললেন, 'তোমাদের বিনাশ হোক। যে ব্যক্তি ইমান এনেছে এবং সৎকাজ করেছে তারাই লাভ করে আলাহ্পাকের নিকট থেকে বিনিময় যা সমস্ত পার্থিব সম্পদরাজি থেকে অনেক উত্তম। ধৈর্যধারণকারীরা ছাড়া অন্য কেউ এ মহান বিনিময় লাভ করতে পারে না।' দিন দিন বেড়েই যেতে লাগলো কারুনের অহংকার আর দুর্ব্যবহার। আপন সম্প্রদায়ের লোকেরা নসিহত করে তাকে, 'তুমি অহংকার করো না। নিশ্চয় আলাহ্তায়ালা অহংকারীদেরকে পছন্দ করেন না। আলাহ্পাক তোমাকে যে সমস্ত সম্পদের অধিকারী করেছেন তার মাধ্যমে আখেরাত অন্বেষণ করো। আলাহ্পাক অনেক কিছু দান করেছেন। আর যেভাবে আলাহ্তায়ালা তোমার সঙ্গে উত্তম আচরণ করেছেন, তুমিও তেমনে মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। পৃথিবীতে বিশৃঙ্খলার বিস্তার করো না। নিশ্চয় বিশৃঙ্খলা আলাহ্তায়ালার একান্ত অপছন্দনীয় বস্তু।' সৎ উপদেশের কোনোই প্রভাব পড়লো না কারুনের উপর। বরং অহংকারের আবর্তে পুরোপুরি নিমজ্জিত হয়ে গেলো সে। প্রচণ্ড অহংকারের সঙ্গে প্রত্যুৎত্তর করলো, 'এ সমস্ত ধনদৌলত তো আমি অর্জন করেছি বিশেষ কৌশলের মাধ্যমে। সেই কৌশল আমার আয়ত্তাধীন।'
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।