আলাহ্ প্রেমিকদের পথ ধরেই আলাহতায়ালার সন্তুষ্টি তালাশ করতে হয়। আলাহতায়ালা নিজেই তাই তাঁর প্রেমিক রসুলগণের বিবরণ দিয়েছেন কোরআনুল করিমে। আর সবচেয়ে বেশী প্রসঙ্গ টেনেছেন মহাপ্রেমিক মুসা আ. এর। তাঁর জীবনালোচনা নিয়েই আমরা এবার সাজিয়ে দিলাম আমাদের পঁচিশতম প্রকাশনার কানন। সুবাসিত যদি হই তবে তাঁর অনুগ্রহেরই কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনিই মহান। তিনিই পবিত্র। সকল স্তুতি তাঁরই। আমরাতো তাঁর জন্যই। তাঁরই প্রতি প্রত্যাবর্তন আমাদের সকলের। শেষ ও শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মাদুর রসুলুলাহ স. তাঁর অন্যান্য নবী ভ্রাতৃবৃন্দ, নৈকট্যসমৃদ্ধ ফেরেশতাবৃন্দ, সাহাবা সমাজ এবং আউলিয়া সম্প্রদায়ের প্রতি বর্ষিত হোক সকল দরূদ ও সালাম- বিরতিহীন ধারায়। আমিন। পরিশেষে আলাহ্ অন্বেষণকারীদের পবিত্র প্রতিষ্ঠান খাস মোজাদ্দেদিয়া তরিকার আহবানও জানালাম আমরা প্রতিবারের মতো। আসুন। প্রেম পথে সমর্পিত হই। দীদারে ইলাহীর দ্যুতিময় সড়কে কদম রাখি। তওবার সময় কি হয়নি এখনো? ওয়াস্সালাম।
মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া ভুঁইগড়, নারায়ণগঞ্জ।