মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

পঁচিশ

বিশাল সম্পদের অধিকারী ছিলো কারুন। তার সম্পদের কোনো লেখাজোখা ছিলো না। সোনারূপা হীরা জহরতে পরিপূর্ণ ছিলো অসংখ্য ভাণ্ডার। এ সমস্ত ভাণ্ডারের চাবি বহনের জন্য নিয়োজিত ছিলো একদল বলবান শ্রমিক। কিন্তু কারুন ছিলো অহংকারী। যে আলাহ্‌ তাকে এতো বিপুল ধনসম্পদের অধিকারী করেছেন সেই আলাহ্‌র প্রতি মোটেও কৃতজ্ঞ ছিলো না সে। সম্পদ বৈভবকেই মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি বলে মনে করতো সে। বনি ইসরাইল সম্প্রদায়ভুক্ত ছিলো কারুন। ছিলো হজরত মুসার নিকটাত্মীয়। আপন চাচাতো ভাই। কিন্তু আপন সম্প্রদায়ের লোকজনকে হেয় চোখে দেখতো সে। অসদাচারণ করতো তাদের সঙ্গে। আপন সম্প্রদায়কে শোষণ করবার ঠিকাদারী সে লাভ করেছিলো ফেরাউনের কাছ থেকে। আর সেই সূত্রেই গড়ে তুলেছিলো সম্পদের বিরাট পাহাড়। হজরত মুসার প্রতি বিদ্বেষী হয়ে উঠলো সে। কারণ তিনি মানুষকে আলাহ্‌র পথে আহবান জানান। আর পার্থিব বৈভবকে মূল্য দেন না মোটেও। বলেন, 'আখেরাতের সম্পদই আসল সম্পদ। পার্থিব জীবন তো ক্ষণস্থায়ী।' তাঁর এই আহবানে সাড়া দিয়েছে বনি ইসরাইলেরা। তাদের কাছে কমে গিয়েছে কারুনের সম্মান প্রতিপত্তি। এ অবস্থা অসহনীয় ঠেকে কারুনের কাছে। তার উপর কারুনের প্রতিও আহবান জানিয়েছেন তিনি একথা বলে যে, সম্পদ আলাহ্‌তায়ালাই দেন মানুষকে। সেই সম্পদের সদ্ব্যবহার করা উচিত। দুঃস্থ মানবতার সেবায় সম্পদ ব্যবহার করা প্রয়োজন। জাকাত সদকা দান না করলে আলাহ্‌তায়ালার অসন্তুষ্টি অনিবার্য। এ কথাগুলো মোটেও ভালো লাগে না কারুনের কাছে। কারণ সে ছিলো কৃপণ। সম্পদ সঞ্চয় ছিলো তার একমাত্র উদ্দেশ্য। মানুষের প্রয়োজনে সম্পদ ব্যয় ছিলো তার কাছে অপচয়ের নামান্তর।

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।