মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

অসুন্দর রোগ ব্যাধি। সে কারণেই তিনি শরীর আবৃত রাখেন লোকসমাজে। আর সবার মতো উলঙ্গ হয়ে গোছল না করার কারণ নিশ্চয় এটাই। এই প্রেক্ষিতেই ঘটলো সেই ঘটনা। আলাহ্‌তায়ালা ইচ্ছা করলেন তিনি তাঁর প্রিয় নবীর বিরুদ্ধে আরোপিত অমূলক অপবাদের মূলোৎপাটন করবেন। কারণ নিজ নবীর বিরুদ্ধে অপবাদকারীরা যেনো মিথ্যাবাদী সাব্যস্ত হয় আর নবীর মর্যাদা হয় সমুন্নত। হেদায়েতের উপযুক্ত ব্যক্তিরা যেনো হয় অনুতপ্ত আর ভ্রষ্টপথানুরাগীরা হয় অপদস্থ। একদিন এক নির্জন স্থানে নগ্ন হয়ে গোছল করছিলেন হজরত মুসা। পাশে ছিলো একটি পাথর। পাথরের উপরে পরনের কাপড় চোপড় রেখেছিলেন তিনি। হঠাৎ তিনি দেখলেন, পাথরটি ছুটে চলতে শুরু করলো একদিকে। বিবস্ত্র নবী হতভম্ব হয়ে গেলেন এ ঘটনা দেখে। পাশে ছিলো তাঁর লাঠিটি। লাঠি হাতে তিনিও ছুটতে শুরু করলেন পাথরের পিছে পিছে। পাথরটিকে লক্ষ্য করে ধমকাতে লাগলেন বার বার, 'এই পাথর আমার কাপড়, এই পাথর আমার কাপড়...' কিন্তু পাথর দ্রুত চলতে থাকে কাপড় চোপড়গুলো নিয়ে। হজরত মুসাও লাঠি হাতে নিয়ে এই পাথর, এই পাথর বলতে বলতে ছুটতে থাকেন পিছু পিছু। ছুটতে ছুটতে পাথর আর পাথরের উপরের কাপড় চোপড়গুলোর প্রতি এতই মগ্ন হয়ে গেলেন তিনি যে তাঁর খেয়াল রইলো না, বিবস্ত্র অবস্থায় μমাগত ছুটে চলেছেন তিনি। পাথরটির প্রতি রাগে তাঁর শরীরের রক্ত যেনো ফুটছিলো টগবগ করে। বনি ইসরাইলদের কিছু লোক এক জায়গায় বসে জটলা করছিলো। তাদের সামনে এসে থামলো পাথরটি। হজরত মুসাও থামলেন। তারপর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তিনি তাঁর পরিধেয় বস্ত্রে আবৃত করে নিলেন তাঁর পবিত্র শরীর। এর মধ্যে লোকেরা তাঁকে দেখে নিলো ভালো করে। তারা দেখলো হজরত মুসা আ. নিখুঁত দেহ সৌষ্ঠবের অধিকারী। সামন্য খঁুতও নেই তাঁর শরীরের কোথাও। অপার্থিব জ্যোতিচ্ছটায় যেনো আবৃত হয়ে আছে তাঁর আপাদমস্তক। হজরত মুসার সমস্ত রাগ আর ক্ষোভ গিয়ে পড়লো পাথরটির উপর। তিনি লাঠি দিয়ে কয়েকবার সজোরে আঘাত করলেন পাথরের গায়ে। লাঠির আঘাতের কয়েকটি দাগ শক্ত হয়ে বসে গেলো পাথরের উপর।

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।