মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

অনেক খোঁজাখুঁজির পর এক বৃদ্ধা মহিলার কাছে এরকম একটি গরুই পাওয়া গেলো। বৃদ্ধা সুযোগ বুঝে অনেক দাম হাঁকলেন গরুটির। নিরুপায় লোকেরা অনেক চড়া দামেই কিনতে বাধ্য হলো গরুটি। গরুটি জবাই করা হলো। তারপর তার গোশতের টুকরা হাতে নিয়ে হজরত মুসা নিহত বৃদ্ধের লাশে আঘাত করলেন। আলাহ্‌তায়ালার কি অসীম কুদরত। সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেলো বৃদ্ধ ব্যক্তিটি। তারপর জানিয়ে দিলো সবাইকে, 'আমার এই ভ্রাতুষ্পুত্রটিই সম্পত্তির লোভে আমাকে হত্যা করেছে।' সবাই তাজ্জব হয়ে দেখলো এই অলৌকিক ঘটনা। নিজ কানে স্বয়ং নিহত ব্যক্তির মুখে শুনলো তার হত্যাকারীর নাম। কিছুক্ষণ জীবিত থাকার পর বৃদ্ধ ব্যক্তিটি ঢলে পড়লো। পুনরায় লাশ হয়ে গেলো সে। আলাহ্‌তায়ালা আখেরাতে এভাবেই সমস্ত মৃতকে পুনর্জীবন দান করবেন। এ ঘটনা তারই এক ক্ষুদ্র দৃষ্টান্ত মাত্র। হজরত মুসা শরীয়তের হদ জারী করলেন খুনির প্রতি। দিলেন মৃত্যুদণ্ডাদেশ তাওরাত শরীফের আইন অনুসারে। হত্যার শাস্তি হত্যা। খুনের শাস্তি খুন।

চব্বিশ

প্রখর সম্ভ্রমবোধের অধিকারী ছিলেন তিনি। ছিলেন লজ্জাশীলতার অনন্য প্রতিভূ। নগ্ন শরীরে থাকতেন না কখনো। তাঁর পবিত্র শরীর সকল সময়েই থাকতো পরিচ্ছদাবৃত। গোছল করবার সময়েও তিনি অবলম্বন করতেন নির্জনতা। কিন্তু বনি ইসরাইলদের অভ্যাস ছিলো এর বিপরীত। গোছল করবার সময় তারা এক সঙ্গে উলঙ্গ হয়ে গোছল করতো। এতে কোনো লজ্জা শরম বোধ হতো না তাদের। বরং এটাই ছিলো তাদের কাছে স্বাভাবিক আচরণ। একেবারে গা সওয়া ব্যাপার। হজরত মুসা এরকম করতেন না বলে অনেকে এ নিয়ে নানারকম জল্পনা শুরু করে দিলো। কেউ বললো, নিশ্চয়ই মুসার শরীরের গোপন কোনো অংশে কোনো রোগ ব্যাধি আছে। শ্বেতকুষ্ঠ, অণ্ডকোষবৃদ্ধিজনিত রোগ অথবা অন্য কোনো

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।