তোমাদের একটি গাভী জবাই করতে বলছেন। ঐ গাভীর গোশতের টুকরা দিয়ে মৃত ব্যক্তির লাশে আঘাত করতে হবে। তাহলে মৃতব্যক্তি জীবিত হয়ে উঠে তার হত্যাকারীর নাম বলে দিবে।' হজরত মুসা আলাহ্পাকের নির্দেশ জানিয়ে দিলেন তাদেরকে। তখন তারা বললো, 'আপনি কি আমাদের সঙ্গে বিদ্রূপ করছেন?' হজরত মুসা বললেন, 'মূর্খ ব্যক্তিদের মতো আচরণ থেকে আমি আলাহ্তায়ালার আশ্রয় গ্রহণ করছি।' তারা বললো, 'আপনি আপনার প্রভুর নিকট প্রার্থনা করুন- গরুটির বয়স কতো হতে হবে।' হজরত মুসা বললেন, 'আলাহ্তায়ালা জানিয়েছেন বুড়ো হলেও চলবে না আবার কম বয়সের হলেও চলবে না। মাঝামাঝি বয়সের গরু দরকার। দেরী না করে তাড়াতাড়ি নির্দেশ পালন করাই শ্রেয়।' অনাবশ্যক জটিলতা সৃষ্টিকারী লোকেরা বার বার প্রশ্ন করেই যেতে লাগলো। আর যতবার প্রশ্ন করা হলো ততবারই তাদের প্রতি আরোপ করা হলো নতুন নতুন শর্ত। তারা বললো, 'আপনি আপনার প্রভুর নিকট দোয়া করুন তিনি যেনো আমাদেরকে বলে দেন গরুটার রং কি রকম হওয়া দরকার।' হজরত মুসা বললেন, 'আলাহ্তায়ালা বলেছেন, হলুদ রঙের গরু হতে হবে। গাঢ়ো উজ্জ্বল হলুদ রঙের। লোকেরা ক্ষান্ত হলো না তবু। পুনরায় প্রশ্ন করলো, 'আপনার প্রভুর নিকট প্রার্থনা করে জেনে নিন কী প্রকৃতির হবে গরুটি। ঠিকমতো বিবরণ পেলে ইনশাআলাহ্ কাংখিত গরু খুঁজে নিতে কোনো অসুবিধা হবে না আমাদের।' হজরত মুসা পুনঃ জবাব দিলেন, 'আলাহ্তায়ালা বলেছেন, গরুটা এরকম প্রকৃতির হতে হবে যে, সবরকম খঁুত থেকে মুক্ত হতে হবে গরুটিকে। আর চাষবাস বা পানি তোলা- কোনো কাজেই ব্যবহার করা হয়নি এরকম গরু চাই। আর তার সারা শরীরের রঙ হবে একই রকম।' এবার তারা বললো, 'এতক্ষণে আপনি পূর্ণ বিবরণ এনেছেন।' গরু খঁুজতে বেরোলো তারা। কিন্তু নিজেদের বোকামীতে বার বার প্রশ্ন করে যে রকম গরুর বর্ণনা তারা পেয়েছিলো সে রকম গরু খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর হয়ে পড়লো তাদের জন্য। অযথা প্রশ্ন না করে যে কোনো একটা গরু জবাই করলেই কার্যোদ্ধার হয়ে যেতো তাদের। কিন্তু তারাতো বনি ইসরারইল। সরলতার সৌন্দর্য যেনো তাদের স্বভাবেই নেই।
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।