আলাহ্তায়ালার নির্দেশ জারী হয়েছে জেহাদের। এ নির্দেশ বলবৎ থাকবেই। নির্দেশ প্রত্যাবর্তিত হয় না কখনো। বর্তমান প্রজন্ম ব্যর্থ। কিন্তু আগামী প্রজন্মকে পালন করতেই হবে নির্দেশ। আর তারা তা পারবেও। দীর্ঘ চলিশ বছর পরে যখন জেহাদ বিমুখ জনতা আর থাকবে না পৃথিবীতে, থাকবেন না হজরত মুসা ও হজরত হারূন, তখনই সংঘটিত হবে জেহাদ। তখন জেহাদে নেতৃত্ব দিবেন তৎকালীন নবী ইউশা ইবনে নুন। পৈত্রিক নিবাসে তখনই প্রতিষ্ঠিত হবে বনি ইসরাইলদের অধিকার। পালিত হবে জেহাদের হুকুম। পূর্ণ হবে আলাহ্তায়ালার অঙ্গীকার।
তেইশ
কে খুন করেছে কোনো প্রমাণ নেই। বনি ইসরাইলদের এক মহলার অধিবাসীরা সকালে উঠেই দেখতে পেলো তাদের মহলার প্রধান প্রবেশদ্বারের কাছে পড়ে রয়েছে একজন বৃদ্ধের লাশ। বৃদ্ধটি অন্য মহলার। একটু বেলা হতে না হতেই সমস্ত মহলায় ছড়িয়ে পড়লো খুনের সংবাদ। লাশটিকে ঘিরে জটলা বাড়তে লাগলো ধীরে ধীরে। নিহত বৃদ্ধটি ছিলেন নিঃসন্তান। ধনশালী ব্যক্তি ছিলেন তিনি। রাতেই খুন করা হয়েছে। আর রাতেই তার মহলা থেকে লাশ এনে ফেলে রাখা হয়েছে এই মহলার সামনে। তার হত্যার ব্যাপারে অভিযোগ তুললো তারই এক ভ্রাতুষ্পুত্র। তার অভিযোগ, এই মহলাবাসীরাই খুন করেছে তার চাচাকে। আর মহলাবাসীরা বললো, 'আমরা এ ব্যাপারে কিছুই জানি না।' কিন্তু ভ্রাতুষ্পুত্রটি তার দাবীতে অনড়। তার দাবী, 'তোমাদের মহলার সামনেই লাশ পাওয়া গেছে। সুতরাং তোমরাই দায়ী এ জন্য। খুনের ক্ষতিপূরণ তোমাদেরকেই দিতে হবে।' বচসা বাড়তে লাগলো। শেষে কোনো সুরাহা না বের করতে পেরে বাদী বিবাদী উভয় পক্ষ হজরত মুসা আ. এর কাছে এসে বিচারপ্রার্থী হলো। হজরত মুসা উভয় পক্ষের বক্তব্য শুনলেন। চিন্তিত হলেন তিনি। কোনো সাক্ষীসাবুদ নেই। কীভাবে বিচার করবেন তিনি। ইত্যবসরে আলাহ্তায়ালার তরফ থেকে অহির মাধ্যমে নির্দেশ এলো, 'বলে দাও তাদেরকে, নিশ্চয় আলাহ্তায়ালা