মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

না। অতএব, তুমি আর তোমার আলাহ্‌ যাও এবং তাদের সঙ্গে যুদ্ধ করো। আমরা এখানেই বসে থাকলাম।' এভাবেই জেহাদের মতো পবিত্র প্রচেষ্টা নিষ্ফল হয়ে গেলো। ব্যর্থতার বানে বিদ্ধ হলেন হজরত মুসা। মন ভরে গেলো নিরাশায়। হতাশায়। এ কি রকম জাতি। কাপুরুষ। ভীরু। অবাধ্য। আলাহ্‌তায়ালার হুকুমের কোনো মূল্যই নেই এদের কাছে। নেই সম্মান নবী ও রসূলদের। আলাহ্‌তায়ালা তাদেরকে তাদের পূর্বপুরুষদের নিবাস ঐ ফিলিস্তিন সিরিয়া রাজ্যে পুনর্বাসিত করতে চান। সিরিয়ার ঐ কেনান অঞ্চলই তাদের আদি আবাস। কে না চায় আপন আবাসের নিরাপদ স্থায়ী বসবাস। অথচ বনি ইসরাইল? ক্ষোভে অভিমানে ভারাμান্ত হয়ে গেলো হজরত মুসার মন। না। অবাধ্য এ জাতির কল্যাণ কামনায় কোনো লাভ নেই। আলাহ্‌তায়ালার দরবারে বিচারপ্রার্থী হলেন তিনি। ভ্রাতা হারূনকে নিয়ে দোয়া শুরু করলেন- 'হে আমাদের পরোয়ারদিগার। কারো উপর তো আমার কতৃর্ত্ব নেই আর। আমার নিজের জীবন আর আমার ভাই হারূন ছাড়া। এখন আমাদের এবং এই নাফরমান সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন।' আলাহ্‌তায়ালা জানালেন, 'তাদের ইহকালের কর্মফল এই যে, তারা ঐ পুণ্যভূমি পৈত্রিক নিবাসের অধিকার থেকে বঞ্চিত থাকবে দীর্ঘ চলিশ বৎসর। এই দীর্ঘ সময় ধরে এই মরু প্রান্তরেই দিকভ্রান্ত হয়ে বিচরণ করবে তারা। তুমি কিন্তু হে মুসা মনক্ষুণ্ন হয়ো না এই অবাধ্য সম্প্রদায়ের দুরাবস্থার জন্য।' এভাবেই ফয়সালা হয়ে গেলো। আলাহ্‌পাকের নির্দেশের অবমাননা করবার ফলে বনি ইসরাইলেরা বন্দী হয়ে গেলো তীহ্‌ প্রান্তরে চলিশ বছরের জন্য। উন্মুক্ত প্রান্তরের বন্দী জীবনের মেয়াদ পূর্ণ করতেই হবে তাদেরকে। হজরত মুসা এবং হজরত হারূনকেও থাকতে হলো তাদের সঙ্গে। উম্মতেরা যতই গোনাহ্‌গার হোক নবী রসূলেরা কী তাদের ছেড়ে থাকতে পারেন। যারা অবাধ্য হয়েছে তারা তো বঞ্চিতই হয়েছে পৈত্রিক নিবাসের স্বাধীন জীবন যাপনের অধিকার থেকে। জেহাদের নেয়ামত প্রাপ্তির উপযুক্ত নয় এরা। এই প্রান্তরেই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে তারা স্বাভাবিক নিয়মে। এখানেই নির্ধারিত হায়াত শেষে দাফন কাফন হবে তাদের। কিন্তু আগামী বংশধরেরা যারা এখনো অপ্রাপ্তবয়স্ক বালক আর যারা জন্ম নিবে আগামীতে তারাতো নতুন প্রজন্ম। তাদেরকে সঠিক দ্বীনের প্রশিক্ষণ দিতে হবে। গড়ে তুলতে হবে মুজাহিদ রূপে। তাই হজরত মুসা এবং হজরত হারূনকেও অবস্থান করতে হবে এই তীহ্‌ প্রান্তরে।

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।