মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

বনি ইসরাইলেরা জবাব দিলো, 'ঐ দুর্ধর্ষ ভয়ংকর আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করে কিছুতেই জিততে পারবো না আমরা। যতোক্ষণ তারা ঐ শহর থেকে বের না হয়ে যায় ততোক্ষণ আমাদের পক্ষে ঐ শহরে প্রবেশ করা সম্ভব নয়।' হজরত মুসা বললেন, 'তারা অত্যাচারী সম্প্রদায়। তাদেরকে জোর করে বের করে দিতে হবে ঐ শহর থেকে। তোমরা অগ্রসর হও। আলাহ্‌পাক ওয়াদা করেছেন- জয় তোমাদেরই হবে।' তবুও সাড়া পাওয়া গেলো না। হজরত মুসা তখন তাদের মনোবল বৃদ্ধির জন্য এক বিশেষ ব্যবস্থা করলেন। তাদের বারোটি গোত্রের বারোজন সরদারকে একত্রিত করে তিনি বললেন, 'আমালেকা জাতির শক্তিমত্তা সম্পর্কে অতিরঞ্জিত সংবাদ ছাড়িয়ে পড়েছে। তোমরা আসল তথ্য সংগ্রহ করে নিয়ে এসো। নিজেদের পরিচয় গোপন রেখে তোমরা ঐ শহরে যাও। তোমরা বুঝতে পারবে যে, তাদেরকে পরাজিত করা এমন কিছু কঠিন ব্যাপার নয়।' বারোটি গোত্রের বারোজন সরদার আমালেকা সম্প্রদায় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য বেরিয়ে পড়লেন। ফিরে এসে তারা হজরত মুসার কাছে বিবরণ দিলেন তাদের সম্পর্কে। বারোজনের মধ্যে দশজন বললো, 'আমালেকারা প্রকাণ্ড আকৃতি বিশিষ্ট এবং ভীষণ শক্তিশালী।' বাকী দুজন সরদার ছিলেন ইউশা ইবনে নুন এবং কালেব ইবনে ইউকান্নাহ। তাঁরা ছিলেন খাঁটি মোমেন। বিরাটকায় শক্তিশালী আমালেকাদেরকে দেখে তাঁরা ভীত হননি এতটুকুও। তাঁদের স্থির বিশ্বাস ছিলো আমালেকা গোষ্ঠী যত শক্তিশালীই হোক না কেনো যুদ্ধে তারাই পরাজিত হবে এবং শেষে আলাহ্‌পাকের ওয়াদাই বাস্তবায়িত হবে। কিন্তু বাকী দশজন সরদারের সে বিশ্বাস ছিলো না। হজরত মুসা বাকী দশজন সরদারকে বললেন, 'তোমরা আমালেকাদের সম্পর্কে বনিইসরাইলদের লোকজনদেরকে কোনো আতংকজনক সংবাদ দিও না বরং যুদ্ধের প্রতি উৎসাহিত করো সবাইকে।' কিন্তু সে কথা তারা শুনলো না। বরং যা নয় তার চেয়েও বেশী ফুলিয়ে ফাঁপিয়ে আমালেকা গোষ্ঠীর শৌর্য বীর্য সম্পর্কে বিবরণ দিয়ে বনি ইসরাইলদের আতংকিত করে তুললো। হজরত মুসা পুনরায় আহবান জানালেন, 'চলো সবাই। আরীহা শহরে প্রবেশ করি। শত্রুদেরকে যুদ্ধে পরাস্ত করি। কোনো ভয় নেই। আলাহ্‌তায়ালা তোমাদের সঙ্গে রয়েছেন।' বনি ইসরাইলের অধিকাংশ লোক জবাব দিলো, 'সেখানে শক্তিশালী অত্যাচারী লোকদের বসবাস। তারা চলে না যাওয়া পর্যন্ত আমরা কিছুতেই সেখানে যাবো

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।