মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

সাক্ষী দিবে যে, তুমি আমার প্রেরিত সত্য পয়গম্বর এবং তাওরাত নিঃসন্দেহে আলাহ্‌তায়ালারই অবতীর্ণ কেতাব।' সবাই ভয়ে বিস্ময়ে তাকিয়ে দেখলো বিরাট তুর পাহাড় বিকট আওয়াজ করে তার স্থান থেকে উঠে এসে বনি ইসরাইলদের মাথার উপরে ঝুলতে লাগলো। এই ভয়াবহ ব্যাপার দেখে সেজদায় পড়ে গেলো বনি ইসরাইলেরা। পাহাড়ের নিচে নিষ্পেষিত হওয়ার ভয়ে তারা মেনে নিলো হজরত মুসাকে আর গ্রহণ করলো তাওরাত শরীফ।

বাইশ

আরীহা শহরটি ফিলিস্তিনের কাছেই। এই শহরটিতে বনি ইসরাইলদেরকে প্রতিষ্ঠিত করাই আলাহ্‌তায়ালার অভিপ্রায় ছিলো। তাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আ., হজরত ইসহাক আ. এবং হজরত ইয়াকুব আ. এর সঙ্গে এই ব্যাপারে আলাহ্‌পাক অঙ্গীকারাবদ্ধও ছিলেন। আলাহ্‌তায়ালা তাঁর প্রিয় পয়গম্বর হজরত মুসা আ.কে জানিয়ে দিলেন একথা। হজরত মুসা তখন কওমের লোকজনদেরকে একত্রিত করে বললেন, 'হে আমার কওম, তোমাদের উপরে প্রদত্ত আলাহ্‌তায়ালার অনুগ্রহসমূহের কথা স্মরণ করো। তিনি তোমাদের মধ্য থেকে নবী ও রসূল সৃষ্টি করেছেন। আর তোমাদেরকে বাদশাহী ও নেতৃত্ব দান করেছেন। আরো দান করেছেন এমন সমস্ত নেয়ামত যা বিশ্ববাসীদের মধ্যে অপর কাউকেও দান করেননি। হে আমার সম্প্রদায় এই পবিত্র ভূখণ্ডে প্রবেশ করো তোমরা। এটা আলাহ্‌তায়ালার হুকুম। এই হুকুমের অবহেলা করো না। করলে ক্ষতিগ্রস্ত হবে।' বনি ইসরাইলেরা জানতো যে, ঐ শহরে দুর্ধর্ষ আমালেকা জাতি বসবাস করে। তাদের সঙ্গে যুদ্ধ না করে কিছুতেই ঐ শহর দখল করা সম্ভব নয়। আর যুদ্ধের কথা মনে হতেই আতংকিত হলো তারা। দীর্ঘকাল কিব্‌তীদের গোলামী করে মনোবল হারিয়ে বসেছিলো তারা। তাই একজন মহাসম্মানিত রসূলের আহবানেও সেই মনোবল তারা ফিরে পাচ্ছিলো না কিছুতেই। আসলে তাদের ইমানের মধ্যেই ছিলো বিরাট গলদ।

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।