মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

আলাহ্‌তায়ালা তাঁর প্রিয় নবীর প্রার্থনা মঞ্জুর করলেন। তৎক্ষণাৎ সত্তর জন নেতাকেও আচ্ছাদিত করে ফেললো জ্যোর্তিময় শাদা মেঘ। তখন তারাও শুনতে পেলো আলাহ্‌তায়ালা অদৃশ্য হতে হজরত মুসার সঙ্গে বাক্যালাপ করছেন। একসময় নূরানী শাদা মেঘ অপসৃত হলো। হজরত মুসা সত্তরজন নেতার কাছাকাছি যখন ফিরে এলেন তখন তারা পুনরায় জিদ ধরলো এই বলে যে, 'আলাহকে স্বচক্ষে না দেখা পর্যন্ত আমরা কিছুতেই ইমান আনবো না।' তাদের এই জিদের কারণে অসন্তুষ্ট হলেন আলাহ্‌তায়ালা। আর ঠিক তখনই ভয়ংকর বজ্রপাত আর ভূমিকম্পে ভস্মীভূত হয়ে গেলো নেতারা। হজরত মুসা হতবাক হয়ে গেলেন। তিনি কাতরস্বরে আলাহ্‌তায়ালার দরবারে প্রার্থনা জানালেন, 'ইয়া ইলাহী পরোয়ারদিগার। নিবোর্ধেরা বরাবরই নির্বোধ। তাদের নিবুর্দ্ধিতার কারণে আপনি কি আমার এই সত্তরজন অনুগামীকে এভাবে ধ্বংস করে দিবেন। প্রভু হে, আপনি চাইলেতো অনেক আগেই আমাকে এবং তাদের সকলকে ধ্বংস করে দিতে পারতেন। আমার সঙ্গীরা সবাই মৃত। আমি আমার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে কী জবাব দিব। তারা কিসের ভিত্তিতে আমার কথায় আস্থা স্থাপন করবে। নিশ্চয় এ হচ্ছে আপনার তরফ থেকে এক বিরাট পরীক্ষা। আপনি যাকে ইচ্ছা করেন, পরীক্ষার মাধ্যমে বিভ্রান্ত করে দেন। আর যাকে ইচ্ছা করেন সৎপথ প্রদর্শন করেন। হে আমাদের আলাহ! আপনিই আমাদের কার্যনির্বাহক। আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের উপর রহম করুন। আপনিই উত্তম ক্ষমাকারী। আলাহ্‌পাক রহম করলেন। কবুল করলেন হজরত মুসার মোনাজাত। আলাহ্‌তায়ালার হুকুমে পুনর্জীবন লাভ করলো বনি ইসরাইলের সত্তর জন নেতা। তাদেরকে নিয়ে হজরত মুসা ফিরে এলেন আপন সম্পদায়ের কাছে। সম্প্রদায়ের লোকদের কাছে নেতারা সমস্ত ঘটনার বিবরণ দান করলো। তারপর সাক্ষী দিলো সবাই, 'মুসা যা বলেন তা সত্য। আর একথাও সত্য যে তিনি আলাহ্‌তায়ালার প্রেরিত রসূল।' কিন্তু বনি ইসরাইলের লোকেরা আবারো ধরলো বাঁকা পথ। তাওরাত শরীফের স্বীকৃতির ব্যাপারে তারা উদাসীন হয়েই রইলো। হজরত মুসার প্রসঙ্গ যেনো আমল দেয়ার মতো তেমন কিছু নয়- এমনই ভাব দেখাতে লাগলো তারা। হজরত মুসা আলাহ্‌তায়ালার শরণ নিলেন। আলাহ্‌তায়ালা তখন তাঁর প্রিয় নবীর উদ্দেশ্যে প্রত্যাদেশ করলেন, 'নাফরমানদের জন্য আমি তোমাকে আরো একটি মোজেজা প্রদর্শন করছি। যে তুর পাহাড়ে তুমি আমার সঙ্গে খাস বাক্যালাপ করে থাকো, যে পাহাড়ের উপর তাদের মনোনীত নেতারা সত্যদর্শন করেছে সেই পাহাড়কেই তাদের মাথার উপর তুলে ধরবো আমি। আর সেই পাহাড়ই তাদেরকে

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।