মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

হজরত মুসা তখন তাদেরকে প্রদর্শন করলেন তাওরাত শরীফের ফলকগুলো। বললেন, 'আমার নিকট এই যে তক্তাগুলো দেখছো- এরই মধ্যে লিখিত রয়েছে মহাগ্রন্থ তাওরাত শরীফ। তোমাদের হেদায়েতের দিক নির্দেশনা আর দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য এই কিতাব আলাহ্‌পাক অবতীর্ণ করেছেন আমার উপর। এখন তোমাদের অপরিহার্য কর্তব্য এই যে, তোমরা আলাহ্‌তায়ালার এই অবতীর্ণ কিতাবের উপর বিশ্বাস স্থাপন করো এবং এর নির্দেশাবলী যথাযথভাবে পালনে তৎপর হও।' কিন্তু আরো বিস্ময় অপেক্ষা করছিলো হজরত মুসার জন্য। নির্বিবাদে তাওরাত শরীফকে মেনে নেয়ার বদলে পুনরায় গড়িমসি শুরু করলো বনি ইসরাইলেরা। বললো তারা, 'শুধু তোমার কথার উপরেই কি বিশ্বাস করবো আমরা? আমরা তো আবরণহীন অবস্থায় আলাহ্‌তায়ালাকে দেখতে চাই। তিনিই আমাদেরকে বলে দিবেন যে, এই তাওরাত তাঁরই অবতীর্ণ কিতাব।' হজরত মুসা মর্মাহত হলেন। তিনি বোঝাতে চেষ্টা করলেন তাদেরকে, 'এ জগতে চর্মচক্ষুতে আলাহ্‌তায়ালার দর্শন অসম্ভব।' কিন্তু বনি ইসরাইলেরা বুঝতে চায় না কিছুতেই। তারা তাদের একগুয়েমিকেই অাঁকড়ে ধরে রইলো একইভাবে। হজরত মুসা বললেন, 'ঠিক আছে। চলো তুর পাহাড়ে। তবে লক্ষ লক্ষ লোকতো এভাবে যেতে পারবে না। তোমরা বরং তোমাদের মধ্যে থেকে সত্তরজন নেতা নির্বাচন করো। তারা আমার সাথে যাবে আর ফিরে এসে আমার কথার সত্যতার সাক্ষী দিবে। এ প্রস্তাবে রাজী হলো বনি ইসরাইলেরা। বারোটি গোত্রের মধ্য থেকে তারা নির্বাচন করলো সত্তরজন নেতাকে। এই সত্তর জন নেতাকে নিয়ে হজরত মুসা আ. চললেন তুর পাহাড়ের দিকে। তুর পাহাড়ের কাছাকাছি এসে আবেগে উদ্বেগে দ্রুত অগ্রসর হতে লাগলেন হজরত মুসা। প্রিয়তম প্রভুর সঙ্গে একান্ত আলাপনের মধুরতম স্মৃতিবিজড়িত প্রেমোন্মত্ত এই পাহাড়ে এসে যেনো নিজেকে হারিয়ে ফেললেন তিনি। তৎক্ষণাৎ এক শাদা মেঘের নূরাণী আবরণ এসে আচ্ছাদিত করে ফেললো তাঁকে। শুরু হয়ে গেলো প্রিয়তম প্রভুর সঙ্গে একান্ত বাক্যালাপ। হজরত মুসা আরজ করলেন, 'হে আমার প্রিয়তম প্রভু পরোয়ারদিগার। আপনিতো বনি ইসরাইলদের স্বভাবচরিত্র মন মানসিকতা সব কিছুই জানেন। তাদের একগুয়েমির কারণেই তাদের সত্তরজন নেতাকে এখানে নিয়ে এসেছি আমি। কতইনা উত্তম হয় যদি আপনি অনুগ্রহ করে তাদেরকেও এই শাদা মেঘের নূরানী আবরণের সীমানায় অবস্থান দান করেন। আর তারা যেনো আপনার আর আমার কথোপকথন শুনে নিয়ে কওমের নিকট পেঁৗছে সত্যতার সাক্ষী দেয়।'

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।