মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

যেখান থেকে এসেছি- সেখানেই ফিরে যাবো আমরা। অনিত্য এ জীবন। প্রতারক পৃথিবীর প্রেমে মগ্ন হয় কারা? গন্তব্যের কথা মনে নেই। অবুঝ মানুষ। কোথায় তোমার কষ্ট তাওতো বোঝোনি। যে দয়াল প্রভু প্রতিপালকের ইশারায় অস্তিত্ব পেয়েছো- মনে নেই তাঁর কথা? ভালোবাসার ভাবনা বেদনার যে জারকে চুবিয়ে তৈরী করা হয়েছে তোমার সত্তা-তার অন্বেষণ কই? যাপিত যামিনি, অতিμান্ত দিবস কার স্মরণে অতিবাহিত করেছো? ইশকে ইলাহীর কথা মনে নেই? দীদারে ইলাহী ছাড়া আর কিছুতেই যে তোমার দুঃখের চিকিৎসা নেই-একথা কি ভুলে গিয়েছো? বিভ্রান্ত বিরহী মানুষ- জেগে ওঠো। সময়কে বুঝতে শেখো সময় শেষ হবার আগেই। চলো এগিয়ে যাই তওবার বহ্নিচিহ্ন ধরে। ঐ পথই সকল নবী রসূলদের পথ। ঐ পথই হজরত মুসা আ. হজরত ইসা আ. হজরত ইব্রাহিম আ.-এর পথ। ঐ পথই আলাহ্‌তায়ালার মাহবুব মহানবী মোহাম্মদ স. এর পথ। ঐ পথেই চলেছে সফল মানবতার নিশানবাহী সকল নবী, রসুল, সাহাবা, অলি, আউলিয়া, গাউস, কুতুব। দীদারে ইলাহীর ঐ তৃষিত পথেই এগিয়ে চলেছে প্রকৃত প্রেমিকের দল। নিরন্তর। এসো প্রার্থনা করি পরম প্রভুর কাছে-আমাদেরকে ঐ প্রেমিকদের পথেই পরিচালিত করো হে আমাদের প্রেমময় প্রতিপালক। আর আমাদেরকে নিরাপদ রাখো প্রতারক গোলাম আহমদ কাদিয়ানি এবং প্রবৃত্তিপূজক আবুল আলা মওদুদীর মতো পথভ্রষ্টদের সংস্পর্শ থেকে। আমিন। আলাহুম্মা আমিন।

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।