হজরত মুসার এবার সব ক্ষোভ েμাধ গিয়ে পড়লো ভ্রাতা হারূনের প্রতি। তিনি হজরত হারূনের ঘাড় ধরে ফেললেন আর দাড়ির দিকেও হাত বাড়ালেন। হজরত হারূন বললেন, 'হে আমার সহোদর ভ্রাতা, আমি নির্দোষ। আমি তাদেরকে বাছুর পূজা থেকে বিরত রাখবার চেষ্টা করেছি। কিন্তু কিছুতেই তারা আমার কথায় আমল দিলো না। বরং বললো, মুসা ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার কোনো কথাই শুনবো না। তারা একাকী পেয়ে আমাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছিলো। আমি তো তাদের সঙ্গে যুদ্ধই শুরু করতাম। শুধু এই ভেবে যুদ্ধ থেকে বিরত হয়েছি যে, পরে আমার উপর এই অপবাদ আসতে পারে যে, তোমার অনুপস্থিতিতে আমি কওমের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছি। এই কারণে আমি তোমার আগমনের অপেক্ষায় ছিলাম। প্রিয় ভ্রাতা। তুমি আমর মাথার চুল ধরে টেনো না এবং দাড়িও ধরো না। এতে যে অন্যেরা উৎফুল।' হজরত হারূনের কথা শুনে তাঁর উপর থেকে রাগ কমে গেলো হজরত মুসার। তিনি তখন সামেরীর দিকে ফিরে হুংকার ছাড়লেন, 'এরকম কুকীর্তি কেনো করলে তুমি।' সামেরী ভয়ে ভয়ে জবাব দিলো, 'আমি এমন একটি ব্যাপার দেখতে পেয়েছিলাম যা বনি ইসরাইলদের মধ্যে আর কেউ দেখতে পায়নি। নীলনদে ফেরাউনের ডুবে মরার সময় অশ্বারোহী অবস্থায় জিবরাইল আ.কে দেখেছিলাম আমি। আমি দেখেছিলাম তাঁর ঘোড়ার খুর যে মাটিতে স্পর্শ করছিলো সেখানে জন্ম নিচ্ছিলো সবুজ লতাগুল্ম। আমি ঐ মাটি থেকে এক মুঠো মাটি নিয়ে রেখেছিলাম আমার কাছে। ঐ মাটিটুকুই আমি বাছুরের মূর্তির ভিতরে স্থাপন করেছিলাম। আর তাতেই দেখি বাছুরের মূর্তির মুখ থেকে আপনা আপনি হাম্বা হাম্বা আওয়াজ বেরোচ্ছে।' হজরত মুসা বললেন, 'ঠিক আছে তোমাদের গোবৎসমূর্তিকে কী করি দেখে নাও।' হজরত মুসা গো-বৎসমূর্তিকে আগুনে পুড়ে ভস্ম করে দরিয়ার পানিতে ভাসিয়ে দিলেন। আর সামেরীকে এই বলে অভিশাপ দিলেন যে, 'তোমার জন্য পৃথিবীর শাস্তি এই যে, তুমি উন্মাদের মতো বিচরণ করতে থাকবে আর লোকজন দেখলে পালাতে থাকবে আর বলবে, খবরদার কেউ যেনো আমাকে স্পর্শ করোনা। পার্থিব শাস্তি তো এই। এছাড়া আখেরাতে নাফরমানি ও গোমরাহী'র শাস্তি তো রইলোই।'
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।