তোমার কওমকে আদেশ করো তারা যেনো এর মধ্য থেকে উত্তম বিষয়গুলি পালন করে। অচিরেই আমি তোমাদেরকে অবাধ্যদের আবাসস্থল দেখাবো।' প্রিয়তম প্রভুর সঙ্গে কথোপকথনের জ্যোতির্ময় অধ্যায়ে নেমে এলো যবনিকা। এবার বিদায়ের পালা। কয়েকটি তক্তার ফলকে লিখিত সম্পূর্ণ তাওরাত শরীফ গ্রহণ করলেন হজরত মুসা। তারপর নেমে এলেন পবিত্র পাহাড় থেকে। আনন্দিতচিত্ত তিনি। ধন্য তিনি আলাহ্তায়ালার অপার অনুগ্রহ মহাগ্রন্থ তাওরাত শরীফ লাভ করে। কিন্তু মহাবিস্ময় অপেক্ষা করছিলো তাঁর জন্য। আলাহ্পাক তাঁর কওমের গোমরাহীর কথা জানিয়ে দিলেন তাঁকে। আলাহ্তায়ালা প্রশ্ন করলেন, 'হে মুসা তুমি তোমার কওমকে ছেড়ে এখানে আসার ব্যাপারে অতো ব্যস্ত হয়ে পড়েছিলে কেনো?' হজরত মুসা আরজ করলেন, 'হে আমার প্রিয়তম প্রভু। আমার ইচ্ছা ছিলো আমি এখানে তাড়াতাড়ি পেঁৗছে আমার কওমের জন্য হেদায়েত গ্রহণ করবো।' আলাহ্তায়ালা বললেন, 'যাদের জন্য তুমি হেদায়েত চাও তারা তো গোমরাহীর মধ্যে লিপ্ত হয়ে পড়েছে।' আলাহ্তায়ালা তাঁর সম্প্রদায়ের লোকদের গোমরাহীর বিস্তারিত বিবরণ জানিয়ে দিলেন তাঁর প্রিয় নবীকে। হজরত মুসা ছিলেন উষ্ণস্বভাবসম্পন্ন রসূল। কওমের গোমরাহীর সংবাদ জানতে পেরে রোষান্বিত হয়ে পড়লেন তিনি। তাছাড়া সকল নবীগণের জন্যই শিরিকের প্রসঙ্গ অসহনীয় ব্যাপার। বনি ইসরাইলদের কাছে ফিরে এসে তিনি প্রায় চিৎকার করে বললেন, 'একি করলে তোমরা। আমার ফিরে আসতে এমন কি বিলম্ব হয়ে গিয়েছিলো যে, তোমরা এরকম অনর্থ ঘটাতে গেলে? েμাধে কাঁপছিলেন হজরত মুসা। তাঁর কম্পমান হাত থেকে তাওরাতের ফলকগুলি মাটিতে পড়ে গেলো । বাছুর পূজারী বনি ইসরাইলদের হুঁশ ফিরে এলো মনে হয়। তারা সাফাই গাইতে লাগলো এই বলে যে, 'আমাদের কোনো দোষ নেই। মিশরবাসীদের যে সমস্ত অলংকার আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম সামেরী সে সমস্ত চেয়ে নিয়ে এই বাছুরের মূর্তিটি তৈরী করেছে। আর আমাদেরকেও গোমরাহ্ করে দিয়েছে।'
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।