দৃঢ়তার সঙ্গে প্রতিষ্ঠিত থেকো এবং তোমার সম্প্রদায়কে জানিয়ে দিয়ো তারাও যেনো এ কিতাবের নির্দেশ অনুযায়ী আমল করে। আমল এমনভাবে করে যেনো আলাহ্তায়ালার অধিক নৈকট্যধারী আমলগুলো অন্যান্য আমল অপেক্ষা বেশী প্রাধান্য লাভ করে। আমি এই কিতাবে তোমার ধমীর্য় ও পার্থিব সকল কল্যাণকর বিষয়গুলো সন্নিবেশ করেছি। আর হালাল এবং হারাম, প্রশংসনীয় এবং নিন্দনীয় বিষয়সমূহ স্পষ্টরূপে বিবৃত করেছি এবং এটাই হচ্ছে আমার শরীয়ত।'
আঠারো
অপেক্ষা করে করে এক মাস কেটে গেলো। হজরত মুসা ফিরে এলেন না। বনি ইসরাইলের লোকেরা ব্যস্ত হয়ে পড়লো। নানা প্রকার জল্পনা কল্পনা শুরু হলো তাদের মধ্যে। এই সুযোগে সামেরী ঘটিয়ে বসলো এক চরম অঘটন। সামেরী মুসলমানই ছিলো। কিন্তু খাঁটি মুসলমান ছিলো না। বাইরে বাইরে মুসলমানদের মতোই ছিলো তার আচরণ। কিন্তু অন্তর ছিলো শিরিকের অপবিত্রতায় ভরপুর। হজত মুসার তুর পাহাড় থেকে ফিরতে দেরী হচ্ছে দেখে সে এক শয়তানী চাল চাললো। বললো সবাইকে, 'তোমাদেরকে আমি একটি কল্যাণজনক কাজ করে দিতে পারি। তোমরা এক কাজ করো। মিশরবাসীদের যে সমস্ত অলংকার তোমাদের কাছে রক্ষিত আছে সেগুলি আনো আমার কাছে। তারপর দেখো আমি কি করি।' সামেরীর কথা শুনে মেতে উঠলো অনেকেই। তারা মিশরবাসীদের অলংকারগুলি নিয়ে এসে সামেরীর সামনে জমা করলো। সামেরী সেগুলোকে আগুনের ভাটিতে গলিয়ে একটি গো-বৎসের মূর্তি তৈরী করলো। তারপর তার নিজের থলি থেকে বের করলো এক মুঠো মাটি। তারপর মাটিটুকু সে স্থাপন করলো বাছুরের মূর্তিটির ভিতরে। মাটি স্থাপনের পর পরই বাছুরের মূর্তিটির মধ্যে প্রাণের কিছু লক্ষণ দেখা গেলো। বাছুরের মূর্তিটি জীবন্ত বাছুরের মতো হাম্বা হাম্বা আওয়াজ করতে লাগলো। সামেরী তখন মহাখুশী। মহাজ্ঞানীর মতো ভাব করে সে তখন সকলকে উদ্দেশ্য করে বললো, 'মুসা তো বিরাট ভুলের মধ্যে পড়েছেন। তিনি আলাহ্র