তৎক্ষণাৎ আলাহ্পাক অহির মাধ্যমে সতর্ক করে দিলেন তাঁকে, 'তুমি আমার সঙ্গে বাক্যালাপের আগেই রোজা ভেঙে ফেললে কেনো।' হজরত মুসা আরজ করলেন, 'প্রভু পরওয়ারদিগার দুর্গন্ধযুক্ত মুখ দিয়ে আপনার সঙ্গে বাক্যালাপ করি কি করে।' পুনরায় অহি হলো, 'তোমার এতেকাফের সময়সীমা আরো দশদিন বাড়িয়ে দাও। তুমি কি জানো না রোজাদারদের মুখের দুর্গন্ধ আমার কাছে মেশকের সুগন্ধ অপেক্ষা বেশী প্রিয়।' আরো দশদিন অতিবাহিত করতে হলো। এভাবে যখন চলিশ দিন চলিশ রাত্রি কেটে গেলো তখন শুরু হলো আলাহ্তায়ালার আর তাঁর প্রিয় পয়গম্বর হজরত মুসার একান্ত নিভৃত আলাপন। মহোপ্রেমিক মুসা আর তাঁর পরম আরাধ্য প্রেমময় প্রভুর প্রেমদগ্ধ মোহনীয় মিলন। প্রেমিক পতঙ্গের মতো আগুনের লেলিহান শিখায় ঝাঁপ দিয়েছেন তিনি। এ আগুনে পুড়ে মরার আনন্দ লক্ষ কোটি জীবনের চেয়ে বেশী। বরং প্রকৃত জীবন যে এই আগুনে পুড়ে মরার পরেই পাওয়া যায়। ইশকের মহাসমুদ্রে ঝাঁপিয়ে পড়েছেন প্রেমিক নবী। প্রেমের ভয়াবহ তরঙ্গতাণ্ডবের লীলায় হৃদয় তরণী বেসামাল প্রায়। কখনো ডুবছে, কখনো ভাসছে কিশতীর নিরুপায় অস্তিত্ব। এ মহাসমুদ্রে নিমজ্জনের পরেই আসে উদ্ধারের অধ্যায়। এসমুদ্রের লক্ষ কোটি ঢেউয়ের আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাবার পরেই পাওয়া যায় নিরাপদ নিবাসের সংবাদ। হজরত মুসা বললেন, 'আপনার বাণী শুনতে পাই শুধু। আপনাকেতো দেখি না। দেখা দিন। দীদারে জামাল প্রকাশ করুন। আমি আপনাকে দেখি।' উত্তর হলো, 'না। দেখতে পাবে না আমাকে। আচ্ছা তবে দেখো এই পাহাড়ের উপর আমি আমার জাতের নূরের তাজালি নিক্ষেপ করছি। দেখো দেখতে পারো কিনা? তুর পাহাড়ের এক প্রান্তে মুহূর্ত মধ্যে নিক্ষিপ্ত হলো আলাহ্তায়ালার নূরের তপ্ততীক্ষ্ন তাজালির ঝলক। পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেলো সঙ্গে সঙ্গে। সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে পড়ে রইলেন হজরত মুসা। যখন সংজ্ঞা ফিরে এলো তাঁর, তিনি নিবেদন করলেন, 'হে আমার প্রেমময় প্রভু- আপনি পবিত্র প্রশংসিত। আমি তওবা করছি এবং অগ্রগামী বিশ্বাসীদের দলভুক্তও আছি।' ইশকের উচ্ছ্বাস থেকে আলাহ্তায়ালা তাঁর প্রেমিক নবীকে এবার নিয়ে এলেন শরীয়তের দায়িত্ব বহনের সীমানায়। দান করলেন আসমানী কিতাব তাওরাত শরীফ। আদেশ করলেন হজরত মুসাকে, 'এই কিতাবের আহকামের উপরে
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।