মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

হজরত মুসা আবার প্রার্থনা জানালেন আলাহ্‌তায়ালার কাছে। আলাহ্‌পাকের কী সীমাহীন মেহেরবানি। মুহূর্তের মধ্যে সারি সারি মেঘ এসে জমলো আকাশে। আর মেঘের ছায়ায় নিশ্চিন্ত মনে বিচরণ করতে লাগলো বনি ইসরাইলেরা। তারা যখন যেদিকে যায় মেঘমালাও সেদিকে তাদের সাথে সাথে বিচরণ করে যেনো সূর্যের উত্তাপ তাদের কষ্ট দিতে না পারে। আর দেখতেও কী অপরূপ মেঘগুলো। সাধারণ মেঘের মতো নয়। এ মেঘের ছায়ায় যেনো জমা হয়ে আছে রহমতের জান্নাতী শীতলতা। এবার আহার্যের বন্দোবন্ত করতে হয়। সবাই ক্ষুধার্ত। বনি ইসরাইলেরা হজরত মুসা আ. এর কাছে খাদ্যের ব্যবস্থা করার জন্য ফরিয়াদ জানালো। দয়াল নবী মুসা খাদ্যের জন্য দোয়াপ্রার্থী হলেন। আলাহ্‌পাক জানালেন, 'হে মুসা তোমার দোয়া কবুল করা হলো। বিচলিত হয়ো না। আমি অদৃশ্য স্থান থেকে সবকিছুর ব্যবস্থা করছি।' হজরত মুসা তাঁর সম্প্রদায়ের লোকজনকে জানালেন, 'ধৈর্যধারণ করো। আলাহ্‌তায়ালার অদৃশ্য ব্যবস্থাপনার মাধ্যমে তোমাদের আহারের আয়োজন করা হবে।' আহারের অপেক্ষায় বসে থাকলো বনি ইসলাইলেরা। দিন গেলো। সন্ধ্যা হলো। এলো রাত। রাতে অবসন্ন শরীর নিয়ে আর বসে থাকতে পারলো না তারা। নিদ্রাভিভূত হলো সকলে। সকালে সবিস্ময়ে দেখলো সবাই, বিস্তৃত ময়দান জুড়ে পড়ে আছে শিশিরের মতো স্বচ্ছ ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য বরফখণ্ডের স্তুপ। সবাই শাদা বিচিত্র বরফখণ্ডগুলি সংগ্রহ করলো। তারপর মুখে দিয়ে দেখলো মিষ্ট হালুয়ার মতো- বরং তার চেয়ে অনেক বেশী সুস্বাদু বস্তুগুলি। আলাহ্‌তায়ালা এই বস্তুগুলি তাদের খাদ্য হিসেবে রাত্রিকালে আকাশ থেকে বর্ষণ করেছেন। এই সুস্বাদু খাদ্যের নাম মান্না। বনি ইসরাইলেরা সবাই পরম তৃপ্তির সঙ্গে মান্না আহার করলেন। এদিকে বেলা বাড়ার সাথে সাথে ঘটলো আর এক বিচিত্র ব্যাপার। দেখলো সবাই, শুরু হয়েছে প্রবল দখিনা বাতাস। আর সে বাতাসের সাথে কোত্থেকে যেনো উড়ে এসেছে লক্ষ লক্ষ ভরত পাখি। বিশাল পরিধি জুড়ে পাখিগুলো উড়ছে। একেবারে হাতের নাগালের মধ্যে পাখিগুলো উড়ে উড়ে আসছে। বনি ইসরাইলেরা পাখিগুলো ধরে ফেললো। তারপর, পাখির গোশত্‌ ভেজে প্রস্তুত করলো আহার্য। এও এক বিস্ময়কর ব্যাপার বটে। আলাহ্‌তায়ালার বিরল অনুগ্রহ। পাখির গোশত্‌ এতো সুস্বাদু হয়, তা আগে কোনোদিন কল্পনাই করতে পারেনি তারা। পাখিগুলোর নাম সালওয়া।

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।